০৭:০৩ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
করোনা: ২৪ঘন্টায় রেকর্ড ৪২ জনের মৃত্যু আক্রান্ত আরও ২৭৪৩ জন
সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
- প্রকাশ : ০৮:৫৪:০০ পূর্বাহ্ন, রবিবার, ৭ জুন ২০২০
- / 75
অনলাইন ডেস্ক
দেশে এক দিনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত সবোর্চ্চ ৪২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৮৮৮ জন।
এছাড়া গত ২৪ ঘন্টায় নতুন করে আরো দুই হাজার ৭৪৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৬৫ হাজার ৭৬৯ জন।
রবিবার দুপুরে করোনা পরিস্থিতি নিয়ে অনলাইনে নিয়মিত বুলেটিনে এ তথ্য জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ১৩৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। ৫২টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়েছে।
ডা. নাসিমা সুলতানা বরাবরের মতোই করোনা ভাইরাস থেকে সুরক্ষিত থাকতে সবাইকে সাবান দিয়ে হাত ধোয়া, মুখে মাস্ক পরা, বাইরে বেরোলে হ্যান্ড গ্লাভস পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানান।













