০৫:০৭ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নোয়াখালীতে ১৩ পুলিশ সদস্যসহ নতুন করে করোনা আক্রান্ত আরও ৮৪ জন

সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
  • প্রকাশ : ০৭:২০:০০ পূর্বাহ্ন, শনিবার, ৬ জুন ২০২০
  • / 44

 মোজাম্মেল হক,নোয়াখালী
নোয়াখালীতে করোনা ভাইরাসে গত ২৪ ঘন্টার নতুন করে ১৩ পুলিশ সদস্য সহ আরও ৮৪ জন আক্রান্ত হয়েছে। এই নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৯৬৪ জনে দাঁড়াল। এদিকে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে দুই জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে নোয়াখালীতে এ পর্যন্ত ২৬ জন করোনায় প্রাণ হারালো। 
শনিবার সকাল ১১টার দিকে এ তথ্য নিশ্চিত করেন নোয়াখালীর সিভিল সার্জন ডা.মমিনুর রহমান। আক্রান্তদের মধ্যে পুলিশ সদস্য সহ বিভিন্ন শ্রেণির পেশার মানুষ রয়েছে। 
তাদের মধ্যে ৩৮ জিনকে মাইজদী শহীদ ভুলু স্টেডিয়ামে অস্থায়ী করোনা ভাইরাস হাসপাতালে আইসোলেশনে রাখা হয়েছে। ৮০২ জন নিজ নিজ বাড়ীতে চিকিৎসা সেবা নিচ্ছে। ৯৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। এই দিকে নোয়াখালী পুলিশ সুপার আলমগীর হোসনে জানান, নতুন করে ১৩ পুলিশ সদস্য ফাঁড়ির লকডাউন করা হয়েছে। 
সামাজিক দুরুত্ব  ও স্বাস্থ্যবিধি না মেনে চলায় নোয়াখালীতে করোনা ভাইরাসের সংক্রমণ বেড়েই চলেছে। জেলার প্রধান বাণিজ্য কেন্দ্র চৌমুহনী বাজার তৃতীয় দফায় লকডাউন করা হয়েছে, আগামী ৭ জুন পর্যন্ত।

Please Share This Post in Your Social Media

নোয়াখালীতে ১৩ পুলিশ সদস্যসহ নতুন করে করোনা আক্রান্ত আরও ৮৪ জন

প্রকাশ : ০৭:২০:০০ পূর্বাহ্ন, শনিবার, ৬ জুন ২০২০