১২:০৮ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

চলতি মাসে দেশে বন্যার আশঙ্কা

সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
  • প্রকাশ : ০৭:১৭:০০ পূর্বাহ্ন, শনিবার, ৬ জুন ২০২০
  • / 42

অনলাইন ডেস্ক
চলতি (জুন) মাসেই ভারী বৃষ্টিপাতের কারণে দেশের কিছু অঞ্চলে বন্যার আশঙ্কাও রয়েছে। আবহাওয়ার এক মাস মেয়াদি পূর্বাভাসে এমনটা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এতে বলা হয়, জুন মাসের প্রথমার্ধের মধ্যে সারাদেশে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু তথা বর্ষা বিস্তার লাভ করতে পারে। এ মাসে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। জুন মাসে বঙ্গোপসাগরে ১-২টি মৌসুমি নিম্নচাপ তৈরি হতে পারে।
এ মাসে মৌসুমি বৃষ্টিপাতজনিত কারণে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল, দক্ষিণ-পূর্বাঞ্চলের কিছু স্থানে স্বল্প মেয়াদি বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। জুন মাসে ঢাকা বিভাগে ১৫-২০ দিন বৃষ্টিপাত হতে পারে। স্বাভাবিক বৃষ্টিপাতেরই সম্ভাবনা রয়েছে এ মাসে।
এছাড়া মে মাসে দেশে স্বাভাবিকের চেয়ে ১৭.১ শতাংশ বেশি বৃষ্টিপাত হয়েছে। তবে ঢাকা ও সিলেট বিভাগে স্বাভাবিক বৃষ্টিপাত হয়েছে।

Please Share This Post in Your Social Media

চলতি মাসে দেশে বন্যার আশঙ্কা

প্রকাশ : ০৭:১৭:০০ পূর্বাহ্ন, শনিবার, ৬ জুন ২০২০