০১:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
করোনায় আক্রান্ত রাবি’র এক শিক্ষক
সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
- প্রকাশ : ১১:০২:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২০
- / 101
রাবি প্রতিনিধি
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) রসায়ন বিভাগের এক শিক্ষক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
আজ শুক্রবার (৫ ই জুন) দুপুরে এই তথ্য জানান বিশ্ববিদ্যালয় ভারপ্রাপ্ত ছাত্র উপদেষ্টা ও প্রক্টর অধ্যাপক ড.লুৎফর রহমান।
অধ্যাপক লুৎফর রহমান বলেন, আক্রান্ত রসায়ন বিভাগের ওই শিক্ষক গত ৩ জুন হার্টের সমস্যাজনিত কারনে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসা সেবা নিতে যান। তখন চিকিৎসক করোনা টেস্ট করানোর জন্য ওই শিক্ষকের নমুনা সংগ্রহ করেন। পরে বৃহস্পতিবার রাতে করোনার রিপোর্ট পজিটিভ আসে।
তিনি আর ও বলেন, আক্রান্ত সেই শিক্ষকের করোনার তেমন উপসর্গ নেই। তিনি এমনিতে ভালই আছেন। তবে বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ বিষয়টি দেখভাল করার জন্য রাজশাহীর সিভিল সার্জন কে জানিয়েছে ও রাজশাহী সিটি কর্পোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা কে ও জানিয়েছে। বর্তমানে ওই শিক্ষক বিশ্ববিদ্যালয় পশ্চিম পাড়ার নিজ কোয়ার্টারে থেকে চিকিৎসা পরামর্শ নিচ্ছেন।





















