০৭:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদযাত্রা: ১৪৯টি সড়ক দুর্ঘটনায় ১৬৮ জন নিহত

সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
  • প্রকাশ : ১০:৩৭:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২০
  • / 76

অনলাইন ডেস্ক

এবারের ঈদ যাত্রায় দেশের সড়ক-মহাসড়কে ১৪৯টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে ১৬৮ জন নিহত ও ২৮৩ জন আহত হয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।

আজ শুক্রবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘গত ১৯ জুন থেকে ৩১ জুন পর্যন্ত গণমাধ্যমের সংবাদ বিশ্লেষণ করে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে।’

যাত্রী কল্যাণ সমিতির পক্ষ থেকে আরও জানানো হয়, ‘ঈদযাত্রায় রেল ও নৌ-পথে ১৫৬টি দুর্ঘটনায় ১৮৫ জন নিহত ও ২৮৩ জন আহত হয়েছেন। একদিনে সর্বোচ্চ মোটরসাইকেল দুর্ঘটনা ঘটে ঈদের দিন। ১৬টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৬ জন নিহত ও ২৪ জন আহত হন।’

‘মোট দুর্ঘটনার দুই দশমিক ৬৮ শতাংশ ঢাকা মহানগরীতে, শূন্য দশমিক ৬৭ শতাংশ চট্টগ্রাম মহানগরীতে ও শূন্য দশমিক ৬৭ শতাংশ রেলক্রসিংয়ে সংঘটিত হয়। এ ছাড়া, দুর্ঘটনার ৩০ দশমিক ২০ শতাংশ জাতীয় মহাসড়কে, ৪৭ দশমিক ৬৫ শতাংশ আঞ্চলিক মহাসড়কে, ১৮ দশমিক ১২ শতাংশ ফিডার রোডে সংঘটিত হয়,’ যোগ করেন তিনি।

Please Share This Post in Your Social Media

ঈদযাত্রা: ১৪৯টি সড়ক দুর্ঘটনায় ১৬৮ জন নিহত

প্রকাশ : ১০:৩৭:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২০