০৯:২৮ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
কাতারে বিধিনিষেধ শিথিল করায় স্বস্তিতে কাতার প্রবাসীরা
সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
- প্রকাশ : ০৯:২৫:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২০
- / 50
আন্তর্জাতিক ডেস্ক
কাতারে বৃহস্পতিবার থেকে করোনার কারণে করা বিধিনিষেধ কিছুটা শিথিল করা হয়েছে। শুধু শুক্র ও শনিবার ছাড়া দোকানপাট সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখা যাবে। কাতার সরকারের এমন সিদ্ধান্তে স্বস্তি ফিরেছে প্রবাসীদের মাঝে।
কাতারে করোনা বিস্তার ঠেকাতে কঠোর বিধিনিষেধ ছিল এতদিন। করোনার প্রকোপ কিছুটা কমায় সারাবিশ্বের মতো, কাতারেও কিছু বিধিনিষেধ প্রত্যাহার করা হয়েছে। কাতার সরকারের এমন সিদ্ধান্তে খুশি প্রবাসী বাংলাদেশিরা। তবে কাতার সরকারের স্বাস্থ্যবিধি ও আইন কানুন মেনে চলারও পরামর্শ প্রবাসীদের।
কাতারে রেস্তোরাঁ ও ক্যাফেটেরিয়া ভেতরে বসে খাওয়ায় নিষেধাজ্ঞা রয়েছে, কেবলমাত্র হোম ডেলিভারি ও সামনে অপেক্ষমাণ ক্রেতার কাছে খাবার বিক্রি করা যাবে।
শুধু শুক্র ও শনিবার ছাড়া দোকানপাট সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখা যাবে, গাড়িতে দুজনের বেশি বসা নিষেধাজ্ঞাও প্রত্যাহার করা হয়েছে, এখন থেকে বসা যাবে ৪ জন।
খাদ্যপণ্যের দোকান, ফার্মেসিসহ আরও কিছু প্রতিষ্ঠান ২৪ ঘণ্টা খোলা রাখা যাবে। তবে শপিংমল, সেলুন, হেলথক্লাব, বিউটি পার্লার বন্ধ থাকবে। তবে কাতারের শুক মার্কেটগুলো বন্ধ থাকায় এখনো অনেক প্রবাসী বাংলাদেশি কর্মহীন।
দেশটিতে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৩৮ হাজারের বেশি মানুষ। বেশ কয়েকজন বাংলাদেশিসহ মারা গেছেন ৪৫ জন।





















