০৪:১৪ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গার উপর দিয়ে মৃদু তাপদাহ বয়ে যাচ্ছে

সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
  • প্রকাশ : ০৪:১৫:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২০
  • / 40

চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গার উপর দিয়ে মৃদু তাপদাহ বয়ে যাচ্ছে। বাতাসে আদ্রতা বেশি থাকায় ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে জনজীবনে বেশি। বৃহস্পতিবার দুপুর ৩টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬.৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আদ্রতা ৬৫ শতাংশ।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, কয়েক দিন ধরে জেলার উপর দিয়ে মৃদু তাপদাহ বয়ে যাচ্ছে। দিনে সূর্যের প্রখরতা বেশি হওয়ায় গরম অনুভূত হচ্ছে। আর বাতাসে আর্দ্রতা বেশি থাকায় দিনে ও রাতে ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে।
সাধারণ মানুষ গরমের কারণে বাইরে কম বের হচ্ছে। চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সামাদুল ইসলাম বলেন, তাপমাত্রা আরও বাড়তে পারে। বাতাসে আর্দ্রতা বেশি থাকায় ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। বৃষ্টি না হওয়া পর্যন্ত গরম কমবে না। মৃদু তাপদাহ বয়ে যাচ্ছে। এরপর মাঝারি তাপদাহ শুরু হতে পারে।

Please Share This Post in Your Social Media

চুয়াডাঙ্গার উপর দিয়ে মৃদু তাপদাহ বয়ে যাচ্ছে

প্রকাশ : ০৪:১৫:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২০