০৬:৫১ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
নেত্রকোনার কলমাকান্দায় কিশোরীর আত্মহত্যা
সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
- প্রকাশ : ১২:০৩:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২০
- / 43
হৃদয় আহমেদ, কলমাকান্দা(নেত্রকোনা)
নেত্রকোণার কলমাকান্দায় গতকাল(০৩ জুন) উপজেলার নাজিরপুর ইউনিয়ন শালজান গ্রামে সুরাইয়া আক্তার (১০) নামে এক শিশু কিশোরী আত্মহত্যার খবর পাওয়া গেছে। নিহত সুরাইয়া ওই গ্রামের আলী আজগর এর শিশু কন্যা।
স্থানীয় সুত্রে জানাযায়, বিকাল ৫ টায় সে নিখোঁজ হয়। পরে তাকে খুঁজতে বের হন স্বজনরা। খোঁজার একপর্যায়ে বাড়ির পিছনে আম গাছের ডালে গলায় ওড়নায় পেঁচানো ঝুলন্ত মরদেহ দেখতে পায় স্বজনরা। পরে পুলিশ খবর পেয়ে রাত ৯ টা ১৫ মিনিটে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল করিম এবিষয়টি নিশ্চিত করে জানান, শিশু কন্যার কিশোরী মৃত্যুর রহস্য ও কারণ ময়নাতদন্ত প্রতিবেদনের পর জানা যাবে। তবে এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।











