০৬:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
টাঙ্গাইলে মাস্ক না পরায় তিনজনকে জরিমানা
সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
- প্রকাশ : ০৮:২৮:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২০
- / 37
অনলাইন ডেস্ক
চলমান করোনাভাইরাস পরিস্থিতিতে মাস্ক না পরায় টাঙ্গাইলে তিনজনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ বৃহস্পতিবার (৪ জুন) সকালে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সিনিয়র সহকারি নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. মরিয়াম খাতুন।
তিনি বলেনন, সরকারি আদেশ অমান্য করে মাস্ক না পড়ে বাইরে ঘোরাফেরা করছিলেন তারা। এ কারণে তাদের প্রত্যেককে ১০০ টাকা করে মোট ৩শ’ টাকা জরিমানা করা হয়েছে। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।











