০২:২০ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গণপরিবহন ছাড়তেই রাজধানীর সড়কে বিশৃঙ্খলা শুরু

সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
  • প্রকাশ : ০৬:১৫:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২০
  • / 97

অনলাইন ডেস্ক
করোনার কারণে দীর্ঘ সরকারি ছুটির পর সড়কে যান চলাচলের শুরুতেই রাজধানীর বিভিন্ন স্থানে দেখা দিয়েছে বিশৃঙ্খলা। যদিও ট্রাফিক বিভাগ ও সিটি করপোরেশন বলছে, এই সংকটের মধ্যে সড়কে বিশৃঙ্খল পরিস্থিতি এড়াতে কাজ করছেন তারা। আর নগর পরিকল্পনাবিদরা বলছেন, ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়ন ছাড়া নিয়ন্ত্রণ করা কোনো ভাবেই সম্ভব না। 
দীর্ঘ দুই মাসেরও বেশি সময় পর পুরনো চেহারায় রাজধানী ঢাকা। তবে যান চলাচল স্বাভাবিক হওয়ার শুরুতেই সড়কের বিভিন্ন স্থানে বিশৃঙ্খলার চিত্র ছিলো চোখে পড়ার মত। মোড়ে মোড়ে ট্রাফিক পুলিশের অনুপস্থিতিতে তৈরি হচ্ছে দীর্ঘ জটলা। করোনার পরিবর্তিত অবস্থায় সব মোড়ে ট্রাফিক পুলিশ মোতায়েন করা সম্ভব হয়নি এখনো। কোথাও বা পুলিশের সামনেই ঝুঁকি নিয়ে রাস্তা পার হচ্ছে পথচারী। মানা হচ্ছে না ট্রাফিক সিগন্যালও।
এমন পরিস্থিতিতে সড়কে যানবাহনের সংখ্যা বেড়ে যাওয়ায় আগেই মতোই তদারকির দাবি সাধারণ মানুষের।
এক পথচারী বলেন, ট্রাফিক ব্যবস্থা অনেক পরিবর্তন করা উচিত। 
আরেকজন বলেন, যারা বেপরোয়া ভাবে চলাচল করে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া উচিত। 
সড়কে বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রয়োজনে আলাদা মনিটরিং টিম গঠনের কথাও বলছেন তারা।
নগর পরিকল্পনাবিদ ইকবাল হাবিব বলেন, আবার গণপরিবহন চলাচলের এই সময়তে সরকার একটি সুশৃঙ্খল গণপরিবহন ব্যবস্থা কার্যকর করতে পারতো। পরিবহন ব্যবস্থাকে ঢেলে সাজানোর এই সুযোগ সরকার হেলায় হারাতে দেবে না আশা করি।
ট্রাফিক ব্যবস্থা ঢেলে সাজাতে উদ্যোগ নেয়ার পাশাপাশি সড়কে বিশৃঙ্খলা হলেই কঠোর আইন প্রয়োগের হুশিয়ারি প্রশাসনের।
ডিএমপি (ট্রাফিক উত্তর) যুগ্ম কমিশনার মো. আব্দুর রাজ্জাক বলেন, ডে প্লানমেন্ট আগে যেমন হতো সেরকমই আমরা ডে প্লানমেন্ট করেছি। দুয়েক জায়গায় যদি জটলা হয়; হতে পারে। কেউ কেউ হয়তো দুই চারজন অতিরিক্ত প্যাসেঞ্জার তুলছে। তাদের বিরুদ্ধে অলরেডি ব্যবস্থা নিছি আমরা।
মেয়র আতিকুল ইসলাম বলেন, বাস মালিক সমিতির যারা আছে। তাদেরকে আমরা বলবো আপনারা আমরা সচেষ্ট হোন, এবং আপনাদের বাসের ড্রাইভারকে বলুন তারা যেনো কো প্রতিযোগিতা না করে। এছাড়া যারা নিয়ম ভাঙবে তাদের কিন্তু জরিমানার আওতায় আনতেই হবে। 
যদিও এর আগে ঢাকার ট্রাফিক ব্যবস্থার উন্নয়নে কাউনডাউন টাইমারসহ বেশ কিছু পদক্ষেপ নিলেও তা কাজে আসেনি।

Please Share This Post in Your Social Media

গণপরিবহন ছাড়তেই রাজধানীর সড়কে বিশৃঙ্খলা শুরু

প্রকাশ : ০৬:১৫:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২০