০৮:০৬ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
মহেশখালীতে করোনা পরিস্থিতিতে থেমে নেই পরিবার পরিকল্পনার সেবা
সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
- প্রকাশ : ০২:১৯:০০ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২০
- / 39
মোঃ সাহাব উদ্দিন,কক্সবাজার
বতর্মান পরিস্থিতি মহামারি করোনা ভাইরাস (কভিড় -১৯) ও থেমে নেই পরিবার পরিকল্পনা অধিদপ্তর এর আওতাধীন পরিবার পরিকল্পনার সেবা সমূহ।মহেশখালী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আওতাধীন বিভিন্ন ইউনিয়ন,ওয়ার্ড়,ইউনিট এর কর্মচারিগণ তাদের সেবা সমূহ প্রতিনিয়ত করোনার সাথে যুদ্ধ করে তাদের নিজ নিজ কর্ম চালিয়ে যাচ্ছে।স্হানীয় উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও মেডিকেল অফিসার, মা শিশু স্বাস্হ্য. ডা: শ্যামলী দাশ বলেন, এই মহামারি অবস্থায় ও আমাদের পরিবার পরিকল্পনা সেবা চলমান আছে। বিভিন্ন ইউনিয়নের FPI ,FWA,FWV,PPV,SACMO রা পরিবার পরিকল্পনার সেবা সমূহ পরিস্থিতিকে উপেক্ষা করে সামাজিক দূরত্ব বজায় রেখে তারা সেবা চালিয়ে যাচ্ছে। সরকারি ভাবে সূরক্ষা সামগ্রী বেশিভাগ না দিলেও তারা কাজ বন্ধ রাখে নি। FWA রা বাড়ি বাড়ি গিয়ে পরিবার পরিকল্পনার সেবা সমূহ পৌঁছে দেওয়ার পাশাপাশি EPI, স্যাটেলাইট ক্লিনিক,কমিউনিটি ক্লিনিকে রিতিমত কাজ করে যাচ্ছে।এব্যাপরে পরিবার পরিকল্পনা পরিদর্শক (FPI) মুনির উদ্দীন চৌধুরী বলেন আমরা বাড়ি বাড়ি গিয়ে দম্পতি পরিদর্শন, স্যাটেলাইট ক্লিনিক পরিদর্শন,EPI কেন্দ্র পরিদর্শন এর পাশাপাশি গ্রামে গ্রামে মহল্লা মহল্লায় সচেতনতা মূলক
বর্তমান মহামারি করোনা ভাইরাস, ঘূর্ণিঝড় মোকাবেলায় করণীয়, নিরাপদ
মাতৃত্ব, প্রতিষ্ঠানিক নরমাল ডেলিভারি, পুষ্টিকর খাবার পরিস্কার পরিচন্ন, শিশুর কৃমি, যৌতুক প্রথা, বাল্য বিবাহের কুফল, কিশোর কিশোরীর বিভিন্ন সেবা, টিকা সহ স্বাস্হ্য শিক্ষা এবং পরিবার পরিকল্পনা সেবা, উদ্বুদ্ধ করণ, কাউন্সিলিং, উঠান বৈঠক এর মাধ্যমে প্রতিনিয়ত সেবা প্রদান করে যাচ্ছি।তারা বলেন মহামারি করোনার সময়ে আমরা ঝূকিনিয়ে স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা সেবা দেওয়ার জন্য সরকারের কাছে সুরক্ষা সামগ্রি বাড়ানোর জন্য আশাবাদি ।











