০৪:৫১ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাসে অতিরিক্ত ভাড়া আদায় করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: কাদের

সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
  • প্রকাশ : ১১:৩০:০০ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুন ২০২০
  • / 71

অনলাইন ডেস্ক

বাসে অতিরিক্ত ভাড়া নেয়া যাবে না। যারা বেশি ভাড়া আদায় করছে তাদের বিরুদ্ধে কঠোর ব‌্যবস্থা নিতে বিআরটিএ এর প্রতি নির্দেশনা দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার (৩ জুন) জাতীয় সংসদ ভবন এলাকায় নিজের সরকারি বাসভবন থেকে মেট্রোরেল প্রকল্পের কর্মকর্তাদের সাথে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এ নির্দেশনা দেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, অর্ধেক বা তার চেয়ে কম যাত্রী নিয়েও পরিবহন চলছে। কিছু পরিবহনের মালিকরা সরকারের নির্ধারিত ভাড়া চেয়ে বেশি ভাড়া আদায় করছে।

আমি মালিক-শ্রমিকদের দৃষ্টি আকর্ষণ করছি, অতিরিক্ত ভাড়া আদায়কারীদের বিরুদ্ধে কঠোর ব‌্যবস্থা গ্রহণের জন‌্য আমি বিআরটিএর সংশ্লিষ্টদের নির্দেশনা দিচ্ছি।

উল্লেখ্য, করোনাভাইরাসের বিস্তার রোধে দুই মাসের বেশি সময় বন্ধ থাকার পর ১ জুন থেকে অর্ধেক যাত্রী নেয়াসহ বিভিন্ন স্বাস্থ্যবিধি মানার শর্তে গণপরিবহন চলা শুরু হয়েছে।

গণপরিবহনের ক্ষতি পোষাতে ভাড়া ৬০ ভাড়া বাড়ানো হলেও এর অতিরিক্ত আদায়ের অভিযোগ পাওয়া যাচ্ছে। স্বাস্থ্যবিধি না মানার ঘটনাও ঘটছে।

Please Share This Post in Your Social Media

বাসে অতিরিক্ত ভাড়া আদায় করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: কাদের

প্রকাশ : ১১:৩০:০০ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুন ২০২০