০১:২৪ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
নিয়ন্ত্রণের বাইরে পেঁয়াজের বাজার, আজ থেকেই আমদানি
সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
- প্রকাশ : ০৬:৪২:০০ পূর্বাহ্ন, সোমবার, ৫ জুন ২০২৩
- / 65
নিজেস্ব প্রতিবেদক,ঢাকা
ঈদুল আজহার এক মাস আগে থেকেই নাগালের বাইরে পেঁয়াজের বাজার। অস্বাভাবিকভাবে দাম বেড়ে যাওয়ায় আজ (৫ জুন) থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দিচ্ছে কৃষি মন্ত্রণালয়। রোববার বিকালে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সীমিত আয়ের মানুষের কষ্ট লাঘবসহ সব ভোক্তার স্বার্থ রক্ষায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কৃষি মন্ত্রণালয়।
বেশ কয়েকদিন ধরে দেশের বাজারে পেঁয়াজের দাম বেড়েছে। মাত্র দেড় মাস আগেও রোজায় ৩৫ টাকায় এক কেজি পেঁয়াজ পাওয়া যেত। এখন তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় তিন গুণে। গত দুই দিনের ব্যবধানে কেজিতে ১৫ টাকা দাম বেড়েছে। এখন মানভেদে প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯০ টাকায়।
কারওয়ান বাজারে এক পেঁয়াজ ক্রেতা মনিরা বলছেন, এত দাম দিয়ে পেঁয়াজ কেনা অনেকের কাছে কঠিন হয়ে পড়েছে। দাম নিয়ন্ত্রণে বাজারে মনিটরিং প্রয়োজন।
তবে বিক্রেতাদের দাবি, ভারত থেকে আমদানি না হওয়ায় পেঁয়াজের দাম বাড়ছে। এভাবে চলতে থাকলে আসছে কোরবানির ঈদে পেঁয়াজের বাজার পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে।
দেশীয় পেঁয়াজের ন্যায্য মূল্য নিশ্চিতে এবং কৃষকদের স্বার্থ রক্ষায় দেশের সব স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বন্ধ ছিল।





















