১২:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আগুনে পুড়ে ৫ রোগীর মৃত্যু,ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষের ব্যাখ্যা চেয়েছেন হাইকোর্ট

সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
  • প্রকাশ : ০৫:৪৮:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২০
  • / 62

অনলাইন ডেস্ক

রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে আগুন লেগে পাঁচ জনের মৃত্যুর ঘটনায় আগামী ১৪ জুনের মধ্যে হাসপাতাল কর্তৃপক্ষকে লিখিত ব্যাখ্যা দিতে বলেছেন হাইকোর্ট।

একইসঙ্গে এ ঘটনায় পুলিশের আইজিপি, ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ ও রাজউককে পৃথক প্রতিবেদন দিতে বলা হয়েছে।

আজ মঙ্গলবার এক রিটের শুনানি করে বিচারপতি এম ইনায়েতুর রহিমের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মুনতাসির উদ্দিন আহমেদ ও অ্যাডভোকেট নিয়াজ মাহমুদ। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা।

পরে মুনতাসির উদ্দিন আহমেদ বলেন, ‘ইউনাইটেড হাসপাতাল, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স ও পুলিশের মহাপরিদর্শককে ১৪ জুনের মধ্যে ওই অগ্নিকাণ্ডের ঘটনার একটি প্রতিবেদন আদালতে দাখিল করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।’

গত ২৭ মে রাতে ইউনাইটেড হাসপাতালে আগুনে পাঁচ জনের মৃত্যুর ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে পাঁচটি মরদেহ উদ্ধার করা হয়। মৃতদের মধ্যে চারজন পুরুষ এবং একজন নারী। এ ঘটনায় গত ৩০ মে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী নিয়াজ মাহমুদ ও সাহিদা পারভীন শিলা।

Please Share This Post in Your Social Media

আগুনে পুড়ে ৫ রোগীর মৃত্যু,ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষের ব্যাখ্যা চেয়েছেন হাইকোর্ট

প্রকাশ : ০৫:৪৮:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২০