০২:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

লালমনিরহাটে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
  • প্রকাশ : ০৬:২৩:০০ পূর্বাহ্ন, সোমবার, ৫ জুন ২০২৩
  • / 39
লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাটের পাটগ্রামের কালিরহাট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে ইউসুফ আলী (২৫) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। ইউসুফ পাটগ্রামের জগতবের ইউনিয়নের মেসেরডাঙ্গা এলাকার শাহ জামাল ছেলে।
স্থানীয়রা জানান, গতকাল রোববার দিবাগত রাত ২টার দিকে পাটগ্রামের কালিরহাট বিওপি সীমান্তের মেইন পিলার নাম্বার ৮৫৭ সাব পিলার-১৩ ভারতের ২০০ গজ ভেতরে সরকারপাড়া নামক স্থানে এই ঘটনা ঘটে। ভারতীয় অংশের কোচবিহার জেলার মেখলিগঞ্জ থানার ১৬৯ রানীনগর বিএসএফ ব্যাটালিয়ান মীররাপা ক্যাম্পের টহল দলের গুলিতে নিহত হন।
পাটগ্রাম ইউনিয়নের ইউপি সদস্য গোলাম রাব্বানী প্রধান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ সীমান্তে পড়ে ছিল। কিছুক্ষণ পর মরদেহ ভারতে নিয়ে যাওয়া হয়।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, এখনও বিজিবির তরফ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো কিছু জানানো হয়নি। আমরা খোঁজ রাখছি।
৬১ বিজিবির তিস্তা ব্যাটালিয়ন-২ এর পরিচালক লে. কর্নেল এএম মাহবুবুল আলম খান মোবাইল ফোনে কল করলেও তাঁকে পাওয়া যায়নি। একাধিকবার যোগাযোগ করলেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

Please Share This Post in Your Social Media

লালমনিরহাটে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

প্রকাশ : ০৬:২৩:০০ পূর্বাহ্ন, সোমবার, ৫ জুন ২০২৩