০৬:১১ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ক্রীড়াঙ্গনেও চলছে যুক্তরাষ্ট্রের কৃষ্ণাঙ্গ হত্যার প্রতিবাদ

সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
  • প্রকাশ : ১২:৪২:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২০
  • / 46

স্পোর্টস ডেস্ক

যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিস অঙ্গরাজ্যের এক পুলিশের হাতে জর্জ ফ্লয়েড নামে এক কৃষ্ণাঙ্গ হত্যায় প্রতিবাদের দাবানল জ্বলছে যুক্তরাষ্ট্র জুড়ে। এমনকি দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাসার সামনেও আগুন ধরিয়ে প্রতিবাদ করছেন বিক্ষোভকারীরা। কৃষ্ণাঙ্গ হত্যার ঘটনার প্রতিবাদ চলছে ক্রীড়াঙ্গনেও।

জর্জ ফ্লয়েডকে হত্যার সময় পুলিশ যেভাবে হাঁটু চাপা দিয়ে বসছিলেন সেই ভঙ্গি করে সোমবার অনুশীলনে অভিনব প্রতিবাদ জানিয়েছেন লিভারপুলের সব ফুটবলাররা। প্রতিবাদ করেছেন অন্য ক্লাবের ফুটবলাররাও।

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ জানিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের দুই সুপারস্টার পল পগবা ও জেসি লিংগার্ড। প্রায়শই বর্ণবাদের শিকার হওয়া মারিও বালোত্তেলিও প্রতিবাদের সামিল হয়েছেন।

জার্মান লিগেও প্রতিবাদ চলছে। বরুশিয়া ডর্টমুন্ডের ইংলিশ ফরোয়ার্ড জর্ডান সানচো গোল করার পর জর্জ ফ্লয়েড হত্যার বিচার দাবি করেছেন।

Please Share This Post in Your Social Media

ক্রীড়াঙ্গনেও চলছে যুক্তরাষ্ট্রের কৃষ্ণাঙ্গ হত্যার প্রতিবাদ

প্রকাশ : ১২:৪২:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২০