০৯:৪৮ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

করোনায় ঢামেকের ইউরোলজিস্ট ডা. মনজুর রশীদ চৌধুরীর মৃত্যু

সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
  • প্রকাশ : ০৮:২২:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২০
  • / 71

অনলাইন ডেস্ক

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন দেশের প্রখ্যাত ইউরোলজিস্ট ডা. মনজুর রশীদ চৌধুরী (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রাজধানীর আনোয়ার খান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। ডা. মনজুর রশীদ চৌধুরী ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ইউরোলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপন্সসিবিলিটির (এফডিএসআর) যুগ্ম সম্পাদক ডা. রাহাত আনোয়ার চৌধুরী। তিনি জানান, ডা. মনজুর রশীদ চৌধুরী গত তিন দিন ধরে হাসপাতালে ভেনটিলেশনে ছিলেন।

ডা. রাহাত আনোয়ার চৌধুরী আরও জানান, ডা. মনজুর রশীদ কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মারা যাওয়া ১২ নম্বর চিকিৎসক। এর আগে আরও ১১ জন চিকিৎসক করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। আর করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন আরও চার জন চিকিৎসক।

Please Share This Post in Your Social Media

করোনায় ঢামেকের ইউরোলজিস্ট ডা. মনজুর রশীদ চৌধুরীর মৃত্যু

প্রকাশ : ০৮:২২:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২০