০৯:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
করোনায় আক্রান্ত হয়ে সাফস এ্যাডুকেশন ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. সালেহ আহমদ ভূঁইয়ার মৃত্যু
সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
- প্রকাশ : ০৬:১২:০০ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২০
- / 44
মোজাম্মেল হক,চাটখিল(নোয়াখালী)
নোয়াখালীর চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ড. সালেহ আহমদ ভূইয়া করোণায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন । তিনি কামালপুর হাশেম উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র।
সোমবার(০১জুন) সকাল ১০টায় মিরপুর-২ উনার নিজ বাসায় মৃত্যুবরন করেন।
মরহুম সালেহ আহমেদ ভূঁইয়া (এফসিএমএ,এফসিএস,এফসিএফসি, এফসিজিএ) সাবেক নির্বাহী পরিচালক আইসিএমএবি ও সাবেক ব্যবস্থাপনা পরিচালক বাংলাদেশ টেক্সটাইল কর্পোরেশন এবং বর্তমান সাফস এ্যাডুকেশন ফাউন্ডেশনের চেয়ারম্যান ছিলেন।
চাটখিলের এ কৃতি সন্তান ৫নং মোহাম্মদপুর ইউনিয়নের হরিপুর ভূইয়া বাড়িতে জন্মগ্রহণ করেন। তার পিতা আবদুল হাকিম। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে যান৷
তার মৃত্যুতে চাটখিল উপজেলা ও মোহাম্মদপুর ইউনিয়নের রাজনৈতিক নেতৃবৃন্দ সামাজিক সংগঠন ও বিভিন্ন শ্রেণীর ব্যক্তিবর্গের শোক প্রকাশ করেন।
বিভিন্ন মসজিদে সালেহ আহমদ এর আত্মার মাগফেরাত কামনা করে দোয়ার আয়োজন করা হয়।











