০৮:৪১ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
করোনা: দেশে ২৪ ঘণ্টায় পরীক্ষা ১১৪৩৯, শনাক্ত ২৩৮১, মৃত্যু ২২
সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
- প্রকাশ : ০৮:৪৫:০০ পূর্বাহ্ন, সোমবার, ১ জুন ২০২০
- / 71
অনলাইন ডেস্ক
গত ২৪ ঘণ্টায় দেশে ১১ হাজার ৪৩৯টি নমুনা পরীক্ষা করে করোনাভাইরাসে আক্রান্ত আরও দুই হাজার ৩৮১ জনকে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ৪৯ হাজার ৫৩৪ জনে দাঁড়াল। একই সময়ে মারা গেছেন আরও ২২ জন। এখন পর্যন্ত মারা গেছেন ৬৭২ জন।
আজ সোমবার দুপুর আড়াইটার দিকে করোনা পরিস্থিতি নিয়ে অনলাইনে স্বাস্থ্য অধিদপ্তরের দৈনন্দিন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।















