১১:১২ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
লালমনিরহাটের হাতিবান্ধায় পরিক্ষায় ফেল করায় পরীক্ষার্থীর আত্নহত্যা
সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
- প্রকাশ : ০২:৪৬:০০ পূর্বাহ্ন, সোমবার, ১ জুন ২০২০
- / 41
ফারুক হোসাইন,লালমনিরহাট
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার পাটিকাপাড়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডে এসএসসি পরীক্ষায় ফেল করায় লাইজু আক্তার নামে এক ছাত্রী আত্মহত্যা করেছে। রোববার বিষপান করে আত্নহত্যা করেছে সে। লাইজু আক্তার ওই এলাকার জেল হকের মেয়ে।লাইজু আক্তার ঐ উপজেলার পারুলিয়া তফসীল উচ্চ বিদ্যালয়ের ছাত্রী।
স্থানীয়রা জানান সুত্রে জানাযায়, আজ (৩১ মে) রোববার এসএসসি পরীক্ষার ফলাফল বের হয়।পরিক্ষার্থী লাইজু আক্তার ফলাফলে ফেল করে। খবর পেয়ে সে বিষপান করে। পরে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।











