০২:০৩ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

২৪ ঘণ্টায় পরীক্ষা ৯৯৮৭, শনাক্ত ১৭৬৪, মৃত্যু ২৮

সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
  • প্রকাশ : ০৮:৪৮:০০ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মে ২০২০
  • / 78

অনলাইন ডেস্ক

গত ২৪ ঘণ্টায় দেশে নয় হাজার ৯৮৭টি নমুনা পরীক্ষা করে করোনাভাইরাসে আক্রান্ত আরও এক হাজার ৭৬৪ জনকে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ৪৪ হাজার ৬০৮ জনে দাঁড়াল। একই সময়ে মারা গেছেন আরও ২৮ জন। এখন পর্যন্ত মারা গেছেন ৬১০ জন।

আজ শনিবার দুপুর আড়াইটার দিকে করোনা পরিস্থিতি নিয়ে অনলাইনে স্বাস্থ্য অধিদপ্তরের দৈনন্দিন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

উল্লেখ্য, গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয় বলে জানায় সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। আর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর সংবাদ জানানো হয়।

Please Share This Post in Your Social Media

২৪ ঘণ্টায় পরীক্ষা ৯৯৮৭, শনাক্ত ১৭৬৪, মৃত্যু ২৮

প্রকাশ : ০৮:৪৮:০০ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মে ২০২০