১২:৫৯ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
আগামী ১৫ জুন পর্যন্ত বন্ধ থাকবে রাবি
সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
- প্রকাশ : ০২:৪৫:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২০
- / 40
রাবি প্রতিনিধি
করোনা সংক্রমিত হওয়ার ভয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) আগামী ১৫ জুনের আগে না খুলার সিদ্বান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) নির্দেশনা ছিল ১৫ জুন পর্যন্ত পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের যাবতীয় কার্যক্রম বন্ধ থাকবে। এরই ধারাবাহিকতায় বন্ধ থাকচ্ছে এই বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম।
আজ শুক্রবার (২৯ মে) বিকালে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক জরুরী সভায় এই সিদ্বান্ত হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয় ভারপ্রাপ্ত ছাত্র উপদেষ্টা ও প্রক্টর অধ্যাপক ড.লুৎফর রহমান।
তিনি বলেন, আজ বিকালে আমরা ক্যাম্পাস খুলার ব্যাপারে জরুরী মিটিংয়ে বসেছি। তখন সিদ্বান্ত হয়েছে আগামী ১৫ জুনের আগে বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম বন্ধ থাকবে। ইউজিসির সিদ্বান্তে আমরা একমত। পরবর্তীতে ক্যাম্পাস খুলার নির্দেশনা আসলে আমরা তা জানিয়ে দিবো।











