০৯:৪৯ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচনী প্রচার ছাড়া কোনো সভা–সমাবেশ বন্ধ : ইসি

সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
  • প্রকাশ : ০২:৪৫:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩
  • / 86
নাহিদ হাসান,ঢাকা
আগামী ১৮ ডিসেম্বরের পর নির্বাচনী প্রচার ছাড়া কোনো সভা–সমাবেশের অনুমতি না দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার কমিশনের নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব মোঃ আতিয়ার রহমানের সই করা এই চিঠিটি মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিবকে দেওয়া হয়।
চিঠিতে বলা হয়েছে, উপর্যুক্ত বিষয়ে জানানো যাচ্ছে যে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের দিন ৭ জানুয়ারি ধার্য করা রয়েছে। ১৮ ডিসেম্বর হতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রচার প্রচারণা শুরু হবে। ১৮ ডিসেম্বর হতে ভোটগ্রহণ সমাপ্ত হওয়ার পূর্ববর্তী সময় পর্যন্ত নির্বাচনি প্রচার প্রচারণা ব্যতীত নির্বাচনি কাজে বাধা হতে পারে বা ভোটারগণ ভোটপ্রদানে নিরুৎসাহিত হতে পারে এরূপ কোন প্রকার সভা, সমাবেশ বা অন্য কোন প্রকার রাজনৈতিক কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করা থেকে সকলকে বিরত রাখা বাঞ্চনীয়।
এতে আরও বলা হয়, এমতাবস্থায়, ১৮ ডিসেম্বর হতে ভোটগ্রহণ সমাপ্ত হওয়ার পূর্ববর্তী সময় পর্যন্ত নির্বাচনি প্রচার প্রচারণা ব্যতীত অন্য কোন প্রকার সভা, সমাবেশ বা অন্য সকল প্রকার রাজনৈতিক কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করা থেকে সকলকে বিরত রাখার লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশিত হয়ে অনুরোধ করা হলো।
নির্বাচন কমিশনে নিবন্ধিত ৪৪টি রাজনৈতিক দলের মধ্যে আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ ২৯টি দলের প্রার্থীরা এবার নির্বাচনে আসছেন। অন্যদিকে, বিএনপিসহ ১৫টি রাজনৈতিক দলের কোনো প্রার্থী এই নির্বাচনে নেই। 
গত ১৫ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তফসিল অনুযায়ী ভোট হবে আগামী ৭ জানুয়ারি। বিএনপি এ তফসিল প্রত্যাখ্যান করে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন কর্মসূচি পালন করছে। 
তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর, আর প্রতীক বরাদ্দ হবে ১৮ ডিসেম্বর। নির্বাচনের প্রচার শুরু হবে ১৮ ডিসেম্বর থেকে। চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত।

Please Share This Post in Your Social Media

নির্বাচনী প্রচার ছাড়া কোনো সভা–সমাবেশ বন্ধ : ইসি

প্রকাশ : ০২:৪৫:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩