১২:৫২ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
জবি লিও ক্লাবের নতুন কমিটি
সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
- প্রকাশ : ১১:১২:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২০
- / 45
জবি সংবাদদাতা
মানবসেবা এবং নেতৃত্ব গঠনের উদ্দেশ্যকে সামনে রেখে জগন্নাথ বিশ্ববিদ্যালয় লিও ক্লাব ২০২০-২১ সেশনের নতুন কমিটি গঠন করেছে।
নতুন কমিটিতে সভাপতি হিসেবে নিযুক্ত হয়ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় লিও ক্লাবের সাবেক ট্রেজারার লিও নাকিবুল আহসান নিশাদ। অন্যান্য পদে ১নং সহ-সভাপতি লিও একরামুল হক এরফান, ২নং সহ-সভাপতি লিও নিশাত তাসনিম খান শৈলী, সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন লিও মিনার আল হাসান এবং ট্রেজারার (কোষাধ্যক্ষ) লিও রাউফুন আলম মজুমদার সাবাব নির্বাচিত হয়েছেন।
গত দুই দিনব্যাপী অনলাইনে নির্বাচনের ভোট গ্রহণ শেষে এই নির্বাচনের ফলাফল দেওয়া হয়। সম্পুর্ন গণতান্ত্রিক নিয়মে ভোটাভুটি শেষে নির্বাচিত সদস্যকে বিজয়ী বলে ঘোষণা প্রকাশ করা হয়।
জানা যায়, ২০১৯ সালে লায়ন্স ক্লাব অফ ঢাকা লালমাটিয়ার অভিভাবকত্বে আত্নপ্রকাশ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় লিও ক্লাব।
সংগঠনের প্রতিষ্ঠাকালিন ও সদ্য সাবেক সভাপতি লিও আহসান জোবায়ের নতুন কমিটি সম্পর্কে বলেন, লিও ক্লাব একটি আন্তর্জাতিক সেবা সংগঠন। মানবসেবার ব্রত নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় লিও ক্লাব ২০১৯ সাল থেকে যাত্রা শুরু করে। তারই ধারাবাহিকতায় সম্পূর্ণ গনতান্ত্রিক প্রক্রিয়ায় নতুন কমিটি গঠিত হয়েছে। নতুন কমিটি তাদের কার্যক্রমে মাধ্যমে মানুষের পাশে থাকবে এবং সবার মাঝে মানবসেবার আদর্শ ছড়িয়ে দিবে এই আশাবাদ রাখি। সবার জন্য অনেক শুভকামনা।
নব নির্বাচিত সভাপতি লিও নাকিবুল আহসান নিশাদ বলেন, মানবসেবা করার উদ্দেশ্য নিয়ে গড়ে উঠা সংগঠনটির প্রধান উদ্দেশ্য থাকবে মানুষের সেবা করা এবং পাশাপাশি নেতৃত্ব গঠনে দিকে যেমন আমাদের মূল উদ্দেশ্য থাকবে তেমনি সাথে সাথে অন্যান্য ক্লাবের মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় লিও ক্লা কে অনন্য ক্লাব হিসেবে রুপান্তরের সর্বোচ্চ চেষ্টা করবো। ক্লাবের সবাইকে সাথে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাব।











