১২:৫৪ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নোয়াখালীতে সরকারি চাল জব্দ, ক্রেতাকে অর্থদণ্ড

সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
  • প্রকাশ : ০৮:২২:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২০
  • / 40

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচীর ১০ টাকা দামের চালসহ বিদ্যুৎ মজুমদার নামের এক ক্রেতাকে আটক করে স্থানীয়রা।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে অর্থদণ্ড ও মোট ৫৪০ কেজি চাল জব্দ করা হয়েছে। অভিযানের খবর পেয়ে পালিয়ে গেছে ডিলার হাবিব উল্যা বাহার।

গতকাল বুধবার সন্ধ্যা ৬টার দিকে এ অভিযান পরিচালনা করেন, সুবর্ণচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুর রহমান।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মোহাম্মদপুর ইউনিয়নের ৬, ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের খাদ্যবান্ধব কর্মসূচীর চালের ডিলার হাবিব উল্যা বাহার সুবিধাভোগীদের কাছে বিক্রি না করে ৪৮০ কেজি চাল বিদ্যুৎ মজুমদার নামের একজনের কাছে বেশী দামে বিক্রি করে। ওই ক্রেতা বুধবার সন্ধ্যায় চালগুলো গোপনে অটোরিকশা যোগে নিয়ে যাওয়ার সময় উপজেলার মিয়ারহাট এলাকায় স্থানীয়রা আটক করে। পরে খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুর রহমান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে আট বস্তায় ৪৮০ কেজি চাল জব্দ করে। একই সঙ্গে আক্তার মিয়ারহাট কাচা বাজারে ডিলারের দোকানে অভিযান চালিয়ে আরও ৬০ কেজি চাল ও ২৫টি খালি বস্তা জব্দ করা হয়েছে।

পরে আটককৃত ক্রেতাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অভিযুক্ত ডিলার হাবিব উল্যা বাহার পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।

সুবর্ণচর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক চিন্তা মনি তালুকদার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘মোট ৫৪০ কেজি চাল ও ২৫টি খালি বস্তা জব্দ করা হয়েছে। এ ঘটনায় চরজব্বার থানায় মামলা দায়ের হয়েছে।’

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুর রহমান বলেন, ‘ডিলার হাবিব উল্যা বাহার সরকারের খাদ্যবান্ধব কর্মসূচীর ১০ টাকা দামের ৪৮০ কেজি চাল সরকারি বস্তা থেকে বের করে নতুন আটটি বস্তায় ঢুকিয়ে বিদ্যুতের কাছে বিক্রি করে দেয়। অভিযানের খবর পেয়ে বাহার পালিয়ে গেছে। তার বিরুদ্ধে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক চিন্তা মনি তালুকদার বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।’

চরজব্বার থানার মো. সাহেদ উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার বলেন, ‘এ ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে। পুলিশ আসামীদের গ্রেপ্তারে অভিযান শুরু করবে।’

সুবর্নচর উপজেলা নির্বাহী অফিসার এসএম ইবনুল হাসান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘দুর্নীতির সঙ্গে জড়িত ওই ডিলারকে গ্রেপ্তার করতে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে তার ডিলারশিপ বাতিল করে নতুন ডিলার নিয়োগ দেওয়া হবে।’

Please Share This Post in Your Social Media

নোয়াখালীতে সরকারি চাল জব্দ, ক্রেতাকে অর্থদণ্ড

প্রকাশ : ০৮:২২:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২০