০২:৩৬ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
৬৬ শিক্ষার্থীকে আর্থিক ভাবে সহযোগীতা করেছে রাবির আইন পরিবার
সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
- প্রকাশ : ১০:৩৬:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২০
- / 42
রাবি প্রতিনিধি
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) আইন পরিবারের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় আইন বিভাগের ৬৬ জন শিক্ষার্থীকে এক মাসের খরচ দেওয়া হয়েছে। জানা যায় করোনাভাইরাসের ফলে আর্থিক ভাবে সংকটে পড়া আইন বিভাগের শিক্ষার্থী ও তাদের পরিবারের পাশে দাড়াতে,’ আইন পরিবার, আমার পরিবার, নামে একটি ফেসবুক গ্রুপ খোলেন বিভাগের সহকারী অধ্যাপক সাদিকুল ইসলাম সাগর। এই গ্রুপের মাধ্যামেই আর্থিক ভাবে অস্বচ্ছল শিক্ষার্থীদের সাপোর্ট দিয়ে আসছেন তারা।
আইন বিভাগের সহকারী অধ্যাপক সাদিকুল ইসলাম সাগর বলেন, আমাদের আইন বিভাগ একটি পরিবার। করোনার এই মহামারিতে আমাদের বিভাগের অনেক শিক্ষার্থী সাময়িক ভাবে বিপাকে পড়েছে। অনেকের পরিবারের আয় রোজগার সাময়িক বন্ধ থাকায় মানবিক কারনেই এমন পরিস্থিতিতে আমাদের আইন পরিবারের সদস্য হিসাবে তাদের পাশে আমাদের থাকা উচিত।
তিনি বলেন, সে লক্ষ্যে বিভাগের কয়েকজন উদ্যমী ছাত্রদেরকে নিয়ে ‘আইন পরিবার,আমার পরিবার,র যাত্রা শুরু করি। আমরা বিভাগের বর্তমান ও সাবেক ছাত্রছাত্রীদের সহায়তায় শিক্ষার্থীদের নাম পরিচয় গোপন রেখে এই পর্যন্ত ৬৬ জন শিক্ষার্থী ও তাদের পরিবারের জন্য এক মাসের খরচ মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যামে পাঠিয়েছি। এর আগেও ৪১ জন কে ঈদ উপহার দিয়েছি। আমাদের আইন পরিবারের কোন শিক্ষার্থীর যাতে কস্টে দিনপাত না করতে হয় তাই এমন উদ্যোগ।











