০২:৩২ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নেত্রকোণার কলমাকান্দায় পানিতে তলিয়ে যাওয়া ধান কাটলেন চবি ছাত্রলীগ নেতা

সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
  • প্রকাশ : ০৮:১৮:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২০
  • / 40

হৃদয় আহমেদ, কলমাকান্দা(নেত্রকোণা) 
নেত্রকোণার কলমাকান্দায় প্রায় ৭০% ধান কাটা হলেও রয়েগেছে প্রায় ৩০% ধানের ফসলের জমি।আর তাই কালবৈশাখী ঝড় ও পচন্ড বৃষ্টির প্রভাবে বন্যার কবলে তলিয়ে গেছে কৃষকের জমির ধান। আর এমন পরিস্থিতি মোকাবেলায় যাতে কৃষকের জমির ধান বিনষ্ট না হয় সেদিকে লক্ষ করে কৃষকের পাশে দাঁড়িয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রলীগ সদ্য সাবেক সহসম্পাদক মোঃ আলমগীর ও তার এলাকার অনুসারীরা। 
আজ (২৬ মে) মঙ্গলবার সকালে কলমাকান্দা উপজেলার হরিপুর গ্রামের কৃষক মাসুম মিয়ার পানিতে তলিয়ে যাওয়া ২৪ শতাংশ জমির ধান কেটে দেন তারা। 
চবি ছাত্রলীগ নেতা আলমগীর জানান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন দেশ বাসীর কল্যানে কাজ করছেন। সেখানে আমি একজন ছাত্রলীগের কর্মী ও বঙ্গবন্ধু আদর্শের ধারক হিসেবে কৃষকের পাশে দাঁড়িয়েছি।আমরা অসহায় কৃষকের পাশে দাড়াতে পেরে সুন্দর একটি অনুভব মূহুর্ত পেয়েছি। 
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নাজিরপুর ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, যুবলীগ সদস্য মোঃ মামুন ও কলমাকান্দা উপজেলা ছাত্রলীগের কর্মী সালমান এবং ইউনিয়ন ছাত্রলীগের কর্মী, শেখ সৈকত, সাজ্জাত, মামুন, মাসুম, শফিকুল,সোহাগ, রায়হান, সুলাইমান, সিয়াম এবং বাপ্পি।

Please Share This Post in Your Social Media

নেত্রকোণার কলমাকান্দায় পানিতে তলিয়ে যাওয়া ধান কাটলেন চবি ছাত্রলীগ নেতা

প্রকাশ : ০৮:১৮:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২০