১১:০৪ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
রাবি শিক্ষার্থীদের ঈদ ভাবনা
সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
- প্রকাশ : ০৪:৩০:০০ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২০
- / 91
এবার ঈদে রাবি শিক্ষার্থী দের ভাবনা করোনা ভাইরাসের (কভিড-১৯) দাপটে মানুষ যখন প্রিয়জন হারানোর শোকে ব্যথিত। ঠিক তখনি খুশির বার্তা নিয়ে এলো ঈদ। কোয়ারেন্টাইনে থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা কিভাবে ঈদ উদযাপন করবেন সে বিষয়ে মতামত তুলে ধরছেন রাবি প্রতিবেদক
![]() |
| তৌফিক হাসান হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগ |
ঈদ মানে আনন্দ। ঈদ মানে খুশি। রমজানের এক মাস সিয়াম সাধনার পরে প্রতিবার উৎসব ও আনন্দের মধ্যে দিয়ে পালিত হয় ঈদ। ঈদের দিন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব নিয়ে অন্য রকম উৎসবে সবাই মেতে উঠি আমরা। কিন্তু এইবারের প্রেক্ষাপট সম্পুর্ণ আলাদা। করোনার মহামারিতে সবাই ঘরবন্দী। এই সময় ঘর থেকে বের হওয়া নিজের ও অন্য সবার জীবনের জন্যে ঝুকিপূর্ণ। তাই এইবার ঈদের পরিকল্পনাটাও একটু অন্যরকম। সব বন্ধুদের সাথে সরাসরি দেখা করতে না পারলেও ভিডিও কলে দেখা করা। সবার খোজ খবর নেওয়া। কুশল বিনিময় করে দিনটা উপভোগ্য করতে চাই। স্মৃতিচারণ করতে চাই মতিহারের চির সবুজ চত্বরে ফেলে আসা দিনগুলোর।আর পরিবারের সবার সাথে ঈদের খুশি ভাগাভাগি করে নিতে চাই। সবার ঈদ সুস্থ ও সুন্দরভাবে কাটুক এতটুকুই প্রত্যাশা। সবার জন্য শুভ কামনা ও ভালবাসা
![]() |
| রাসেল ভূইয়া দর্শন বিভাগ |
করোনা মহামারির তাণ্ডবে আতঙ্কিত পুরো বিশ্ব। প্রতিনিয়ত বেড়েই চলেছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। বাংলাদেশের পেক্ষাপটে যদি বলি ইতিমধ্যে প্রত্যেক জেলায় জেলায় ছড়িয়ে পড়েছে এই প্রাণঘাতী ভাইরাস। এই ভাইরাসের কারণে জনজীবনসহ সব কিছুই অস্বাভাবিক হয়ে পরছে। তাই এবার বদলে যাবে ঈদের আনন্দ। গতবছর রোজার ঈদে বন্ধুবান্ধব পাড়া-প্রতিবেশী পরিবারকে নিয়ে খুব আনন্দে কাটিয়েছিলাম। কিন্তু এইবার সেটা হবে না। বিশেষ করে অন্যান্য ঈদে আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে যাই সারাদিন ঘোরাঘুরি করে বন্ধু-বান্ধবের সাথে আনন্দে মেতে থাকতাম। কিন্তু এবার কিছুই হবে না। কারণ প্রত্যেক গুরুত্বপূর্ণ এলাকা ই লকডাউনে। এবার ঈদে আমি সারাদিন হুমায়ুন আহমেদের উপন্যাস পড়ব। সেই সাথে বিশ্ববিদ্যালয়ের বন্ধুদের সাথে ভিডিও কনফারেন্সে কথা বলব।সবার খোজ খবর নেয়ার চেষ্টা করব। আর এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হবে যে কিভাবে ঘরে বসে মানুষকে সচেতন করা যায়। পরিশেষে এটাই বলতে চাই উপরোক্ত চিন্তা ভাবনা গুলো নিয়েই কাটুক আমার এবারের ঈদ।
![]() |
| তরিকুল ইসলাম রাজু আরবি বিভাগ |
মুসলমানদের অন্যতম প্রধান উৎসব পবিত্র ঈদুল ফিতর। তবে এবারের ঈদ সম্পুর্ণ ভিন্ন ভাবে কাটবে। কারন সারা বিশ্ব আজ করোনাভাইরাসের দাপটে ক্ষতবিক্ষত।বিগত বছর গুলোতে যেভাবে শপিং নিয়ে পরিকল্পনা থাকতো এবার আর সেই চাহিদা ইচ্ছা কোনটিই নেই। এবার ইচ্ছা আছে গ্রামের যুবসমাজ মিলে গরীব দুঃখীদের মাঝে সামান্য ঈদ উপহার পৌঁছে দিয়ে আনন্দ ভাগ করে নেয়ার। জানি হবে না ঘোরাঘুরি। হবেনা আড্ডা। থাকতে হবে সামাজিক দুরত্ব মেনে হুম কোয়ারেন্টািনে। হোক না ভিন্ন একটু এবারের ঈদ। প্রত্যাশা নতুন ভোরের। নতুন দিগন্তের। পরিশেষে প্রার্থনা দ্রুত সুস্থ হয়ে উঠুক পৃথিবী। আবার ফিরে যেতে চাই প্রানের মতিহার ক্যাম্পাসে।
এইবার ঈদ টা যেন সবার ঘরে বসেই কাটবে। সাথে আমার ঈদ টাও কাটবে ঘরেই। লকডাউনের জন্য মুক্ত পাখির মত এবার হয়তো ঘুরেবেড়ানটা আর হবে না। প্রতিবার যেমন সব বন্ধু-বান্ধবীর সাথে আমার ঈদ টা অনেক বেশি মজা করে কাটত। ঈদের সকালে সবাই মিলে ঘুরতাম ফিরতাম খেতাম। কিন্তু এইবার আর সেটা হবে না।করোনা যেন এবার আনন্দটাতে জল ঢেলে দিল। সবাইকে ছেড়ে এবার ঈদ খুব ভালো কারোই কাটবেনা জানি। কিন্তু করোনার করাল গ্রাসে মানুষ প্রতিনিয়ত যেভাবে মৃত্যুর মিছিলে সামীল হচ্ছে। সেখানে আমরা এখন সুস্থ আছি এটাইতো অনেক । তাই এবার ঈদের সকালে সবার আগে সকল বন্ধুকে ফোন করে প্রাণঢালা অভিবাদন ও শুভেচ্ছা জানিয়ে দিনটা উদযাপন করতে চাই। আবার দেখা হবে সোনালি সকালে প্রাণের ক্যাম্পাসে-ইনশাআল্লাহ। ততোদিন সবাই ভালো থাকো, সুস্থ থাকো এ প্রত্যাশায়। সবাইকে আমার পক্ষ থেকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালবাসা। ঈদ মোবারক।
করোনাকালীন অযাচিত দীর্ঘ ছুটির মধ্যেই চলে এল ঈদ- উল- ফিতর। ঈদ মানে খুশি; ঈদ মানে আনন্দ। ঈদ হচ্ছে সামাজিক বন্ধন কে দৃঢ় করার অনন্য সুযোগ। কিন্তু এবার কাটতে চলেছে অন্যরকম ঈদ। সামাজিক বন্ধনের দৃঢ়তা নয়। বরং সামাজিক দূরত্ব বজায় রেখেই পালিত হবে ঈদ। করোনা ভাইরাসের তান্ডবলীলায় বিশ্ব কাটাচ্ছে এক সংকটময় মুহুর্ত। এই পরিস্থিতিতে ব্যক্তিগত ও সামগ্রিক সুস্থতায় সময়ের মুখ্য দাবি। তাই প্রতিবছরের মতো ঈদের ছুটিতে ঘোড়াঘুরি হচ্ছে না। পরিবারের সাথেই কাটছে ঈদের সম্পূর্ণ সময়। কিন্তু সবার জন্য ভালবাসাটা রয়েগেছে হৃদয়ের অতলগহ্বরে। জানি একদিন সুস্থ পৃথিবীতে হবে দেখা প্রাণের ক্যাম্পাসে।
ঈদ মানেই শৈশবের উচ্ছ্বাস আর সাদাকালো টিভিতে বিটিভি’র আয়োজন। সময়ের আবহে এমন কিছু দিন থাকে, যে দিনগুলোতে কোনো বিষাদ থাকেনা। আমার কাছে ঈদ মানেই স্কুলের ছুটি থাকা সেই সুন্দর শৈশব আর সময়। পৃথিবীর মানুষ এখন জটিল সময় অতিক্রম করছে। শেষ কোথায়? এই অজানা উত্তরের মাঝেই এবার আসছে ঈদ। যা বিগত বছরের চেয়ে ব্যতিক্রম। গৃহবন্দী বিষাদোক্ত সময়। পাশের বাড়ির বন্ধুর সাথেও দেখা নেই কতোদিন। এবার ঈদের আনন্দ হোক খেতে না পাওয়া মানুষ গুলোর সাথে। আনন্দ ভাগাভাগি করতে চাই, বিশ্বাস করতে চাই, কেটে যাবে সময়ের এই অসুস্থতা!






















