০৩:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আগামীকাল বিটিআরসিকে ১০০০ কোটি টাকা দেবে গ্রামীণফোন

সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
  • প্রকাশ : ০৯:১১:০০ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২০
  • / 48

অনলাইন ডেস্ক

সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী আগামীকাল মঙ্গলবার বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) এক হাজার কোটি টাকা পরিশোধ করতে যাচ্ছে গ্রামীণফোন।

বিটিআরসির চেয়ারম্যান আজ সোমবার এ তথ্য জানান।

গত ২০ ফেব্রুয়ারি আদালতের দেওয়া নির্দেশ অনুযায়ী প্রতিষ্ঠানটি প্রথম কিস্তির এক হাজার কোটি টাকা পরিশোধ করে ২৩ ফেব্রুয়ারি।

সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী এই টাকা জমা দেওয়ার জন্য তাদের হাতে ৩০ মে পর্যন্ত সময় রয়েছে।

বিটিআরসির চেয়ারম্যান মো. জহুরুল হক বলেন, ‘তারা আমাদের সঙ্গে যোগাযোগ করেছে এবং জানিয়েছে যে আগামীকাল এই অর্থ পরিশোধ করবে।’

টাকা গ্রহণের জন্য একটি অনুষ্ঠান করার পরিকল্পনা থাকলেও তা বাতিল করা হয়েছে বলে জানান তিনি।

দেশের মোট মোবাইল সংযোগের ৪৫ শতাংশেরও বেশি শেয়ারধারী শীর্ষ অপারেটর গ্রামীণফোন এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

Please Share This Post in Your Social Media

আগামীকাল বিটিআরসিকে ১০০০ কোটি টাকা দেবে গ্রামীণফোন

প্রকাশ : ০৯:১১:০০ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২০