১১:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
ফুলবাড়ীতে আরও একজন করোনা আক্রান্ত
সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
- প্রকাশ : ০৮:৫০:০০ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২০
- / 50
আল আমিন,ফুলবাড়ি(দিনাজপুর)
দিনাজপুরের ফুলবাড়ীতে প্রথম করোনা রোগী সুস্থ হওয়ার পর এবার দ্বিতীয় ব্যক্তিকে করোনা পজিটিভ হিসেবে চিহ্নিত করা হয়েছে। করোনায় আক্রান্ত ব্যক্তি ফুলবাড়ী উপজেলার আলাদীপুর ইউনিয়নের রঘুনাথপুর এলাকার বাসিন্দা। তিনি বর্তমানে পৌর শহরের উত্তর সুজাপুর প্রফেসর পাড়ায় অবস্থান করছেন। করোনা শনাক্তের পর ১৬ মে বাড়ীটি লকডাউন করে দিয়েছেন উপজেলা প্রশাসন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ হাসানুল হোসেন জানান ঢাকা ফেরৎ ঐ ব্যক্তির নমুনা ১৪মে সংগ্রহ করা হয় এরপর ১৬ মে তার রিপোর্ট পজেটিভ আসলে তাকে করোনা রোগী হিসেবে সনাক্ত করা হয়। করোনা পজিটিভ শনাক্ত হওয়ার পরপরই উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ আব্দুস সালাম চৌধুরী, কমিটির সদস্য সচিব ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ হাসানুল হোসেন ও ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফখরুল ইসলামসহ কমিটির সংশ্লিষ্টরা ওই ব্যক্তির বাড়ীতে গিয়ে তার খোঁজ-খবর নিয়ে তাকে হোম আইসোয়ালেসনে থাকার পরামর্শ দেন।উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুস সালাম চৌধুরী বলেন, ওই ব্যক্তিটি করোনা পজিটিভ শনাক্ত হওয়ার পরপরই তার বাড়ীতে গিয়ে সার্বিক খোঁজখবর নিয়ে তাকে হোম আইসোয়ালেসনে রাখাসহ তার বাড়ী লকডাউন ঘোষণা করা হয়েছে। এসময় তিনি ফুলবাড়ী বাসিকে সাবধান হওয়ারো আহ্বান জানান। আক্রান্ত ব্যক্তি ঢাকা ফেরৎ।এদিকে উপজেলায় করোনায় আক্রান্ত দ্বিতীয় ব্যক্তি শনাক্ত হওয়ার পর থেকে গোটা ফুলবাড়ী জুড়ে মানুষের মধ্যে চলছে আতঙ্ক ও উৎকন্ঠা। এবিষয়ে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ ফখরুল ইসলাম জানান ফুলবাড়ীতে করোনার বিস্তার ঠেকাতে ফুলবাড়ী থানা পুলিশ তৎপর রয়েছে। ইতি পূর্বে উপজেলার দৌলতপুর ইউনিয়নের মধ্যম পাড়ায় মোঃ এনামুল নামে এক ব্যক্তি করোনা পজেটিভ হলে ২২দিনের মাথায় পরিপূর্ণ সুস্থতা লাভ করায় উপজেলা করোনা মুক্ত ছিল।





















