০১:৩১ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
নেত্রকোণায় দরিদ্রের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ
সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
- প্রকাশ : ১১:৩২:০০ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২০
- / 45
হৃদয় আহমেদ, নেত্রকোণা
প্রাণঘাতী করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় হতদরিদ্র ও কর্মহীন সমাজের পিছিয়ে পড়া দরিদ্রদের মাঝে ২নং নাজিরপুর ইউনিয়ন পরিষদের সামনে আজ (১৭ মে) রবিবার প্রধানমন্ত্রীর উপহার হিসেবে দেওয়া ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
তারমধ্যে উপস্থিত ছিলেন, নেত্রকোনা জেলা পরিষদ সদস্য মোঃ আব্দুল আজিজ সম্রাট,২ নং নাজিরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কুদ্দুস বাবুল।
চেয়ারম্যান, আব্দুল কুদ্দুস বাবুল জানান, প্রধানমন্ত্রীর উপহার হিসেবে আজ দরিদ্রের মধ্যে এই ত্রাণ বিতরণ করা হচ্ছে। প্রতিটি প্যাকেটে রয়েছে, ৩ কেজি পোলাও চাল, এক কেজি ডাল, এক কেজি সয়াবিন তৈল, ১ কেজি লবণ, ১ কেজি সেমাই,ও ২ টি সাবান ইত্যাদি।





















