০২:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
ফরিদপুরে নির্মাণাধীন ব্রিজের মাটি ধসে প্রাণ গেল ৩ শ্রমিকের
সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
- প্রকাশ : ০৯:১৭:০০ পূর্বাহ্ন, বুধবার, ৩১ মে ২০২৩
- / 39
মাহবুব আলম,ফরিদপুর
ফরিদপুরের সদরপুর নির্মাণাধীন ব্রিজের মাটি ধসে ৩ শ্রমিক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও এক শ্রমিক। তাকে উদ্বার করে সদরপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার বেলা সাড়ে ১২ টায় উপজেলার ভাষানচর ইউনিয়নের জমাদ্দার ডাঙ্গী এলাকায় জমাদ্দার খালের উপর নির্মানাধীন ব্রিজে এ ঘটনা। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান মাহমুদ রাসেল।
নিহতরা হলেন- ফরিদপুর সদরের কবিরপুর এলাকার অন্তর (২০), সদরের কৈজুরী ইউনিয়নের জুলহাস মীর (২৪) এবং বাগেরহাট জেলার উদয়পুর গ্রামের জাবের।
প্রত্যক্ষদর্শী মিজানুর রহমান বলেন, জমাদ্দার খালের উপর নির্মাণাধীন ব্রিজের পূর্ব পাশের এপ্রোচ মাটি ধসে ৪ শ্রমিক মাটি চাপা পড়ে। তারা সেখানে রড ও গুনা দিয়ে ব্রিজের খাচি বাধছিল। বেলা সাড়ে ১২টার দিকে হঠাৎ মাটি ধসে পড়ে তাদের উপর সেখানে আরও কয়েক শ্রমিক কাজ করছিল।
তিনি বলেন, এসময় একজনকে তারা জীবিত উদ্বার করতে পারলেও বাকি তিনজনকে উদ্বার করা যায়নি। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সহায়তার ৩ শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়।
সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত গোলদার বলেন, তিন শ্রমিকের মরদেহ উদ্ধার করে সদরপুর থানায় আনা হয়েছ। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।