১০:০০ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সাড়ে ১২ কোটি টাকা কর দিতে হবে ড. ইউনূসকে

সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
  • প্রকাশ : ০৮:৪০:০০ পূর্বাহ্ন, বুধবার, ৩১ মে ২০২৩
  • / 64
নিজেস্ব প্রতিবেদক,ঢাকা
দান করা অর্থের ওপর কর চেয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নোটিশের বিরুদ্ধে ড. মোহাম্মদ ইউনূসের তিনটি আয়কর রেফারেন্সের মামলা নিষ্পত্তি করে রায় দিয়েছেন হাইকোর্ট। আজ বুধবার সকালে বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকার ও বিচারপতি রাশেদ জাহাঙ্গীরের বেঞ্চ এ রায় দেন।
এর ফলে ড. ইউনূসকে মোট ১৫ কোটি ৩৯ লাখ টাকা কর দিতে হবে। তবে মামলা করার শর্ত হিসেবে আগে ৩ কোটি টাকা জমা দেওয়ায় তাঁকে নতুন করে ১২ কোটি ৩৯ লাখ টাকা কর সুদসহ দিতে হবে।
আইনজীবীরা জানান, জাতীয় রাজস্ব বোর্ড ড. ইউনূসকে ১৯৯০ সালের দানকর আইন অনুযায়ী ২০১১-২০১২ করবর্ষে মোট ৬১ কোটি ৫৭ লাখ ৬৯ হাজার টাকা দানের বিপরীতে ১২ কোটি ২৮ লাখ ৭৪ হাজার টাকা কর দাবি করে নোটিশ পাঠায়। একই ভাবে ২০১২-২০১৩ করবর্ষে ৮ কোটি ১৫ লাখ টাকা দানের বিপরীতে এক কোটি ৬০ লাখ টাকা ও ২০১৩-২০১৪ করবর্ষে ৭ কোটি ৬৫ হাজার টাকা দানের বিপরীতে এক কোটি ৫০ লাখ টাকা কর দাবি করে নোটিশ দেয়।
দানের অর্থের ওপর কর দাবি করে পাঠানো এসব নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে মামলা করেন ড. ইউনূস।

Please Share This Post in Your Social Media

সাড়ে ১২ কোটি টাকা কর দিতে হবে ড. ইউনূসকে

প্রকাশ : ০৮:৪০:০০ পূর্বাহ্ন, বুধবার, ৩১ মে ২০২৩