০৭:২০ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতের বাবরি মসজিদ বিতর্ক, পেছাল মামলার রায়

সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
  • প্রকাশ : ০৩:২৭:০০ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২০
  • / 58

আন্তজার্তিক ডেস্ক

বাবরি মসজিদ ধ্বংস মামলার বিচার প্রক্রিয়া ও রায় ঘোষণার জন্য লক্ষ্মৌর বিশেষ সিবিআই আদালতকে আরও চার মাস সময় দিল সুপ্রিম কোর্ট। আগামী ৩১ আগস্টের মধ্যে বিজেপি নেতা লালকৃষ্ণ আডবানি, মুরলি মনোহর যোশী, ঊমা ভারতীসহ অন্যদের বিরুদ্ধে চলা এই মামলার বিচারপর্ব ও রায়দান শেষ করতে হবে বলে শুক্রবার জানিয়ে দিয়েছে সর্বোচ্চ আদালত।
লক্ষ্মৌর বিশেষ সিবিআই আদালতে ১৯৯২ সালের বাবরি মসজিদ ধ্বংস মামলার বিচার চলছে। আগামী নয় মাসের মধ্যে মামলা শেষ করে রায়দান করতে হবে বলে গত বছর জুলাই মাসে নিম্ন আদালতকে সময় বেঁধে দিয়েছিল সুপ্রিম কোর্ট। গত এপ্রিলের শেষে সেই সময়সীমা শেষ হয়েছে। তার আগেই সময়সীমা বাড়ানোর জন্য সুপ্রিম কোর্টে আবেদন করেন ট্রায়াল কোর্টের বিচারক। করোনাভাইরাস মহামারি রুখতে দেশজোড়া লকডাউনের কারণে বিচারপর্ব শেষ করতে আরও সময় লাগবে বলে আবেদনে উল্লেখ করেন তিনি।
নিম্ন আদালতের বিচারপতির এই আবেদন গ্রহণ করে বিচার প্রক্রিয়া শেষ করার জন্য আরও কিছুটা সময় দিয়েছে সর্বোচ্চ আদালত। একইসঙ্গে আদালত এও স্পষ্ট করে দিয়েছে যে, প্রয়োজনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নিম্ন আদালতে বাবরি মসজিদ ধ্বংস মামলার শুনানি চালাতে হবে। আগামী আগস্ট মাসের ডেডলাইনের মধ্যেই যাতে শুনানি শেষ করে রায় ঘোষণা করা যায়, তার উপরেও বিশেষ জোর দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

ভারতের বাবরি মসজিদ বিতর্ক, পেছাল মামলার রায়

প্রকাশ : ০৩:২৭:০০ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২০