০৭:১৯ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
মসজিদের ইমামের ভূমিকায় অবাক পশ্চিমবঙ্গ
সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
- প্রকাশ : ০৩:১০:০০ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২০
- / 64
অনলাইন ডেস্ক
করোনা নিয়ে উদ্বিগ্ন গোটা বিশ্ব। মানবতার ডাকে সাড়া দিয়ে কিছু মানুষ হাতে যা আছে তাই নিয়ে মোকাবিলায় ঝাঁপিয়ে পড়ছে। এবার ভারতের কলকাতায় কোয়ারান্টিন সেন্টার করতে মসজিদের দরজা খুলে দিলেন এক ইমাম। আর এ ভূমিকায় অবাক হয়েছে পুরো পশ্চিমবঙ্গ।
কলকাতার জামিয়া মসজিদ, গাউসিয়া এর ইমাম মাওলানা কোয়ারি মুহাম্মদ মুসলিম রাজউই মসজিদে কোয়ারান্টিন সেন্টার করার প্রস্তাব দিয়েছেন। কলকাতা পৌরসভার কাছের এই মসজিদটি স্থানীয় বাসিন্দাদের কাছে পরিচিত বেংগলি বাজার মসজিদ নামে। মসজিদের ৬০০০ বর্গফুট এলাকা নিয়ে তৈরি পুরো চতুর্থ তলটি কোয়ারান্টিন সেন্টারের দান করতে চেয়েছেন তিনি। স্থানীয় বাসিন্দাদের মতামত নিয়েই মসজিদে কোয়ারান্টিন সেন্টার গড়ার প্রস্তাব তিনি দিয়েছেন বলে জানান।
শহরে ক্রমেই বাড়ছে করোনা আক্রান্তে সংখ্যা। সেই হিসেবে কম পড়ছে কোয়ারান্টিন সেন্টার। এই পরিস্থিতিতে ইমামেম প্রস্তাবে যেন হাতে চাঁদ পেয়েছে কলকাতা পৌরসভা। আরও বেশি জায়গার প্রয়োজন হলে সেই ব্যবস্থাও করে দেবেন বলে জানিয়েছেন ইমাম।





















