০৭:১৯ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বান্ধবীর বাচ্চা পর স্ত্রীর সাথে ছাড়াছাড়ি বৃটেন প্রধানমন্ত্রীর

সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
  • প্রকাশ : ০১:৪৩:০০ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২০
  • / 56

অনলাইন ডেস্ক

বৃটেনে নির্বাচিত প্রধানমন্ত্রীদের ডিভোর্সের ইতিহাস প্রায় নেই বললেই চলে। তবে এবার সেই ইতিহাস গড়ে বিবাহবিচ্ছেদ করলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন । অবশেষে ভারতীয় বংশোদ্ভূত স্ত্রী মারিনা উইলারের সঙ্গে জনসনের বিবাহবিচ্ছেদের প্রক্রিয়ায় আইনি সিলমোহর পড়ল। আর এর সঙ্গেই ২৫০ বছর পর ব্রিটিশ ইতিহাসে প্রধানমন্ত্রী হিসেবে রেকর্ড গড়লেন জনসন।
১৯৯৩ সালে প্রথম স্ত্রী অ্যালেগ্রা মোস্টাইন আওয়েনের সঙ্গে বিবাহবিচ্ছেদের মাত্র ১২ দিনের মধ্যে ম্যারিনা উইলারকে বিয়ে করেন বরিস। ইউরোপীয় এক স্কুলে একসঙ্গে পড়াশোনাও করেছিলেন জনসন ও উইলার। জনসন ও উইলারের দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে। ২০১৮ থেকে তাদের বিবাহবিচ্ছেদের প্রক্রিয়া শুরু হয়েছিল। ২ বছর পর তা শেষ হল। জনসনের আগে ১৭৬৯ সালে ব্রিটেনের প্রধানমন্ত্রী থাকাকালীন স্ত্রীকে ডিভোর্স দিয়েছিলেন অগাস্টাস ফিটজরয়।
উইলারের সঙ্গে ডিভোর্সের ফলে এবার প্রেমিকা তথা বাগদত্তা ক্যারি সাইমন্ডসকে বিয়ের রাস্তায় কোনও বাধা রইল না জনসনের। গত ২৯ এপ্রিল লন্ডনের এক হাসপাতালে ছেলের জন্ম দিয়েছেন বরিস জনসনের প্রেমিকা ক্যারি। জনসনের আরও পাঁচ সন্তান রয়েছে।
প্রসঙ্গত, সদ্য করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়ে ফিরেছেন বরিস জনসন। নিজেই জানিয়েছেন, তার ‘মৃত্যুসংবাদ ঘোষণার জন্য প্রস্তুত ছিলেন চিকিৎসকরা।’

Please Share This Post in Your Social Media

বান্ধবীর বাচ্চা পর স্ত্রীর সাথে ছাড়াছাড়ি বৃটেন প্রধানমন্ত্রীর

প্রকাশ : ০১:৪৩:০০ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২০