০৪:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে করোনায় মৃত্যু ২০০ ছাড়াল, নতুন শনাক্ত ৭০৯

সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
  • প্রকাশ : ০১:৩২:০০ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২০
  • / 72

অনলাইন ডেস্ক

দেশে করোনায় (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেছেন ২০৬ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৭০৯ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১৩ হাজার ১৩৪ জন।
শুক্রবার (৮ মে) দুপুরে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরে মিডিয়া বুলেটিনে এ তথ্য জানান অতিরিক্ত মহা-পরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা।
অতিরিক্ত মহা-পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৯৪১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৭০৯ জনের দেহে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১৩ হাজার ১৩৪ জন। গত ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু হয়েছে। করোনায় এ পর্যন্ত ২০৬ জনের মৃত্যু হয়েছে।
অধ্যাপক নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ সংক্রমণ থেকে মুক্ত হয়েছেন ১৯১ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ২ হাজার ১০১ জন।
এদিকে সারা বিশ্বে এখন পর্যন্ত ৩৮ লাখ ৪৫ হাজার ৬০৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ২ লাখ ৬৯ হাজার ৫৬৪ জন। বিপরীতে সেরে উঠেছেন ১৩ লাখ ৪৭ হাজার ৮৫৪ জন। বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২০৬ জনের। মোট আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ১৩৪ জন।

Please Share This Post in Your Social Media

দেশে করোনায় মৃত্যু ২০০ ছাড়াল, নতুন শনাক্ত ৭০৯

প্রকাশ : ০১:৩২:০০ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২০