১০:৩২ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
নেত্রকোনায় বেদে পল্লীতে করোনা মোকাবেলায় সহায়তা দিলেন দুই সংস্থা
সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
- প্রকাশ : ০১:২৫:০০ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২০
- / 75
হৃদয় আহমেদ, নেত্রকোনা
নেত্রকোনায় করোনা মহামারী ভাইরাসের কারণে চলছে অঘোষিত লকডাউন। মানুষেও তেমন ভাবে বের হতে পারছেনা বাড়ির বাহিরে। আর এই সংকটের মুহূর্তে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে লিও ক্লাব( BUFT) ও লিও ক্লাব রাইজিং কিংস দুই সংস্থা। তাই আজ শুক্রুবার (৮ মে) সকালে কলমাকান্দা পশ্চিম বাজার এবং বেদে পল্লীতে করোনা সংকটে সহায়তা হিসেবে পরস্পর দূরত্ব বজায় রেখে ত্রাণ বিতরণ করা হয়।
উদ্যোগে সংস্হার ট্রেজারার রিয়ান আল মামুনের সহযোগিতায় ৩০ টির বেশি পরিবারের মাঝে ত্রান দেয়া হয়। এ সময় তাদের সংস্থার সকলেই নিজ নিজ সহযোগিতার মাধ্যমে উক্ত বিতরণী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ।
উদ্যোগতা, সংস্হার ট্রেজারার রিয়ান আল মামুন জানান,করোনার এই মূহুর্তে বিত্তবান শ্রেণির লোকজন ক্ষুদ্র ও অসহায় মানুষের পাশে থাকার আহ্বান জানায়।





















