০১:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মালদ্বীপ থেকে ৪০০ বাংলাদেশি ফিরছেন আজ

সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
  • প্রকাশ : ০৬:০৪:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২০
  • / 99

অনলাইন,ডেস্ক

নভেল করোনাভাইরাস (কভিড-১৯) মহামারির পটভূমিতে আজ বৃহস্পতিবার (৭ মে) মালদ্বীপ থেকে দেশে ফিরছেন ৪০০ বাংলাদেশি।
বুধবার ঢাকায় প্রবাসী কর্মীদের ফেরত আনাসহ বিভিন্ন বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পঞ্চম আন্ত মন্ত্রণালয় বৈঠকের পর ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সাংবাদিকদের এ তথ্য জানান।
পররাষ্ট্রমন্ত্রী জানান, মালদ্বীপ থেকে আজ দেশে ফিরবেন ৪০০ বাংলাদেশ। মালদ্বীপের প্রেসিডেন্ট বলেছেন, ১৫০০ জনকে পাঠাবেন। অবশ্যই তাঁদেরকে গ্রহণ করা হবে। মালদ্বীপে প্রবাসীদের যাতে সমস্যা না হয় সে জন্য খাবার দেওয়া হয়েছে। আগামীতে আরো দেওয়া হবে।
বিদেশফেরতদের কোয়ারেন্টিন প্রসঙ্গে মন্ত্রী বলেন, এখন সাড়ে তিন হাজারেরও বেশি ব্যক্তির প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের ব্যবস্থা আছে। কেউ যদি বাংলাদেশে আসার আগে ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকেন বা ‘করোনা নেগেটিভ সার্টিফিকেট’ নিয়ে আসেন তাহলে নিজের বাড়িতে কোয়ারেন্টিনের সুযোগ দেওয়া হবে। নয়তো তাঁদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে।

Please Share This Post in Your Social Media

মালদ্বীপ থেকে ৪০০ বাংলাদেশি ফিরছেন আজ

প্রকাশ : ০৬:০৪:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২০