দিনাজপুরে করোনা আক্রান্ত ৪জন সুস্থ সিভিল সার্জনের পক্ষে ফুলেল শুভেচ্ছা
- প্রকাশ : ০৪:৪৯:০০ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২০
- / 65
এ আর রিফাত, দিনাজপুর
দিনাজপুরে করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে ৪জন সম্পূর্ণ সুস্থ্য হয়েছেন। তার মধ্যে দিনাজপুর সদর উপজেলার চেহেলগাজী ইউনিয়নের নয়নপুর এলাকার ২জন, ফুলবাড়ী উপজেলার ১জন এবং নবাবগঞ্জ উপজেলার ১জন ব্যক্তি করোনা থেকে মুক্তি পেয়েছেন। তারা সবাই গত ১৪ এপ্রিল করোনায় আক্রান্ত হয়েছিলেন।
করোনা থেকে মুক্তি পাওয়া এসব ব্যক্তিরা হলেন সদরের নয়নপুর এলাকার মো. সোহাগ হোসেন, একই এলাকার বীর বীক্রম এবং ফুলবাড়ী উপজেলার এনামুল হক ও নবাবগঞ্জ উপজেলার সামিউল ইসলাম।
মঙ্গলবার (৫-মে) বিকাল ৩টায় দিনাজপুরের জেলা প্রশাসক (ডিসি) মো. মাহমুদুল আলম, সিভিল সার্জন ডা. মো. আব্দুল কুদ্দুছ ও অন্যান্য কর্মকর্তারা করোনাজয়ী বীরদের বাড়িতে গিয়ে ফুল দিয়ে অভিনন্দন জানান। এসময় করোনা থেকে সুস্থ্য হওয়া ব্যক্তিদের সুস্থ্যতার সার্টিফিকেট, ইফতার সামগ্রী ও অন্যান্য খাদ্য সামগ্রী উপহার দেন।





















