১১:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নমুনা নিয়ে শুধু গবেষণা করবে আইইডিসিআর

সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
  • প্রকাশ : ০৫:১২:০০ পূর্বাহ্ন, বুধবার, ৬ মে ২০২০
  • / 78

অনলাইন ডেস্ক

সারাদেশ থেকে শুধু গবেষণার জন্য সীমিত পরিসরে নমুনা সংগ্রহ করবে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।
আইইডিসিআর বলছে, শুরুর দিকে নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হতো সংক্রমণের পরিধি জানার জন্য। দেশে বর্তমানে কমিউনিটি লেভেলে সংক্রমণ ছড়িয়ে পড়েছে। সর্বোচ্চ চূড়ায় আছে সংক্রমণে হার‌। এখন সংক্রমণের গতিবিধি ও প্রকৃতি জানতে কাজ করছে এ প্রতিষ্ঠানটি।
যতদিন পর্যন্ত সংক্রমণে হার শূন্যের কোঠায় না আসবে ততদিন পর্যন্ত প্রতিদিন একটা নির্দিষ্ট সংখ্যক নমুনা সংগ্রহ করে পরীক্ষা করবে গবেষণার অংশ হিসেবে।
জাতীয় রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. এ এস এম আলমগীর বলেন, শুরু থেকে বাড়ি বাড়ি গিয়ে করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত সন্দেহভাজন ব্যক্তির নমুনা সংগ্রহের কাজ আমরা করেছি। এটা আমাদের দায়িত্বের মধ্যেই ছিল। কারণ দেশের সার্বিক করোনা পরিস্থিতি কোন পর্যায়ে আছে সেটা জানার জন্য।
‘আমরা এখনো প্রতিদিন ৮শ থেকে ১ হাজার নমুনা পরীক্ষা করছি। দেশের ৩৩টি ল্যাবরেটরিতে পরীক্ষার জন্য সংগ্রহ করার নমুনা থেকে ৫ শতাংশ নমুনা আমাদের এখানে পাঠানো হয়। বাকি নমুনাগুলো আমাদের নিজস্ব টেকনোলজিস্ট দিয়ে সারাদেশ থেকে এখনো সংগ্রহ করছি।
শুধু মান নিয়ন্ত্রণের জন্য, পরীক্ষার মান ঠিক আছে কিনা সেটা যাচাই করার জন্যই এ কাজগুলো করতে হচ্ছে। করোনা দেশে নির্মূল না হওয়া পর্যন্ত এ রকম কাজ অব্যাহত থাকবে।’

Please Share This Post in Your Social Media

নমুনা নিয়ে শুধু গবেষণা করবে আইইডিসিআর

প্রকাশ : ০৫:১২:০০ পূর্বাহ্ন, বুধবার, ৬ মে ২০২০