০৭:৪০ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
নেত্রকোনায় শিক্ষার্থীদের বাড়ি বাড়ি উচ্চক্ষমতাসম্পন্ন বিস্কুট বিতরণ করেন: ইউএনও
সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
- প্রকাশ : ০৫:৩৯:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২০
- / 69
![]() |
| ছবিঃ সারাবাংলা২৪ |
হৃদয় আহমেদ,নেত্রকোনা
বৈশ্বিক মহামারী করোনা প্রাদুর্ভাব দেখা দেওয়াই বাংলাদেশে যখন এর ভয়াবহতা দেখা দেয়। তখন যানবাহন থেকে শুরু করে সকল শিক্ষাঙ্গন বন্ধ করে দেওয়া এবং লকডাউন এর নির্দেশনা দেন সরকার। আর তখনই পিছিয়ে পড়া প্রাথমিক শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ বাড়িয়ে দিতে উচ্চক্ষমতাসম্পন্ন বিস্কুট বিতরণ করে উদ্বোধন করা হয়। আজ নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলায় করোনা ভাইরাস মহামারী সংক্রমণের কোভিড ১৯ মোকাবেলায় উদ্যোগ নেওয়া হয়।
মঙ্গলবার (০৫ মে) দারিদ্র এলাকায় স্কুল ফিডিং কর্মসুচীর আওতায় উপজেলার সদর ইউনিয়নের কোমলমতি শিক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে উচ্চ ক্ষমতা সম্পন্ন বিস্কুট বিতরণের এ কার্যক্রম উদ্বোধন করেছেন – উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সোহেল রানা।
এসময় স্থানীয় সাংবাদিকসহ উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. সারোয়ার জাহান, কলমাকান্দা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রবীর কুমার সরকার ও এনজিও পপি’র কর্মকর্তা মো. আবুল কাশেম প্রমূখ।
এনজিও পপি’র মনিটরিং এন্ড রিপোর্টিং দারিদ্র পীড়িত এলাকায় স্কুল ফিডিং কর্মসুচীর কর্মকর্তা মো. আবুল কাশেম জানান, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় কলমাকান্দা উপজেলার ১৭৩টি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে ৩০,৯৫৬ জন শিক্ষার্থীর পরিবারের মাঝে শিক্ষার্থী প্রতি ৫০প্যাকেট করে প্রায় ১১৭ মে. টন উচ্চ ক্ষমতা সম্পন্ন বিস্কুট স্বাস্থ্যবিধি মেনে পর্যায়ক্রমে বিতরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে





















