০৬:২৬ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

লকডাউনে ও চেনা রূপে ফিরছে তিলোত্তমা ঢাকা!

সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
  • প্রকাশ : ০৬:২৭:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২০
  • / 101
অনলাইন ডেস্ক
করোনাভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে ৩৯ দিন ধরে দেশে চলছে সাধারণ ছুটি। দীর্ঘ সময় ধরে চলা অঘোষিত লকডাউন ধীরে ধীরে ভেঙে পড়তে শুরু করেছে। বন্ধ পোশাক কারখানা সীমিত পরিসরে চালুর পর থেকে চিরচেনা রূপে ফিরতে শুরু করেছে তিলোত্তমা ঢাকা! শুধুমাত্র গণপরিবহন ছাড়া সব ধরনের গাড়ি ঢাকার সড়কে চলাচল করছে।
মঙ্গলবার (৫ মে) রাজধানীর অনেক সড়কেই যানজট দেখা গেছে।
অপরদিকে ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট, ঢাকা-আরিচা, ঢাকা-ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়ক থেকে ঢাকার প্রবেশপথে যানজটই লক্ষ্য করা গেছে। ট্রাক লরি ছাড়াও লেগুনা, সিএনজিচালিত অটোরিকশা, ব্যক্তিগত গাড়ির আধিক্য দেখা গেছে।
মঙ্গলবার রাজধানীর যাত্রাবাড়ী, আব্দুল্লাহপুর ও গাবতলী এলাকায় সিগনালে অপেক্ষা করতে হয়েছে গাড়িগুলোকে। ব্যক্তিগত গাড়ি ও সিএনজি অটোরিকশাসহ বেড়েছে রাজধানীর সড়কে। বিভিন্ন এলাকায় মানুষের ভিড় দেখা গেছে। অনেককেই হেঁটে কর্মস্থলে যেতে দেখা গেছে।
সোমবার ( ৪ মে) প্রধানমন্ত্রী শেখ হাসিনা শপিংমল খোলা রাখার ঘোষণা দেওয়ার পর পরদিনই রাজধানী স্বাভাবিক হতে শুরু করেছে। বেসরকারি ব্যবসা প্রতিষ্ঠানগুলোও খুলতে শুরু করেছে। ফলে রাজধানীতে মানুষ ঘর থেকে বের হয়ে আসছে।
এক সিএনজি অটোরিকশা চালক বলেন, পেটের তাগিদে বের হয়েছি। তবে আগের চেয়ে এখন অনেক বেশি যাত্রী মিলছে। কয়দিন আগেও খুব ভয় আতঙ্ক ছিলো মানুষের মাঝে, এখন আর সেটা নেই। পুরোদমে আমরা গাড়ি চালাচ্ছি।

Please Share This Post in Your Social Media

লকডাউনে ও চেনা রূপে ফিরছে তিলোত্তমা ঢাকা!

প্রকাশ : ০৬:২৭:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২০