০৭:৩৯ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
ঝিনাইদহে ৩ চিকিৎসকসহ করোনায় আক্রান্ত আরও ৭
সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
- প্রকাশ : ০৬:০৪:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২০
- / 66
অনলাইন ডেস্ক
ঝিনাইদহে তিনজন চিকিৎসকসহ সাতজন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে এই জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৮ জনে।
সিভিল সার্জন ডা. সেলিনা বেগম জানান, আক্রান্তদের মধ্যে ঝিনাইদহ সদর হাসপাতালের দুইজন ও কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসক রয়েছেন। আজ মঙ্গলবার সকালে নমুনা পরীক্ষার পর তাদের রিপোর্ট পজেটিভ এসেছে। জেলায় এ পর্যন্ত সাতজন চিকিৎসক ও ৯ জন স্বাস্থ্য কর্মী করোনায় আক্রান্ত হলেন।





















