১০:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদে সরকারি চাকুরেদের কর্মস্থলে থাকার নির্দেশ

সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
  • প্রকাশ : ০৪:১৪:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২০
  • / 76
অনলাইন ডেস্ক
এবারের রোজার ঈদের ছুটির সময় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নিজ নিজ কর্মস্থলে থাকার নির্দেশ দিয়েছে সরকার। নতুন করে ৭ থেকে ১৬ মে পর্যন্ত ‘সাধারণ ছুটি’ ঘোষণা করে সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় যে আদেশ জারি করেছে সেখানে এই নির্দেশ দেওয়া হয়েছে।
সেখানে বলা হয়েছে, ঈদুল ফিতরের সরকারি ছুটিতে কেউ কর্মস্থল ত্যাগ করতে পারবে না।
এই আদেশ বেসরকারি চাকরিজীবীদের জন্যও প্রযোজ্য হবে কি না জানতে চাইলে জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন বলেন, সরকারি আদেশে শুধু সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ঈদের ছুটিতে কর্মস্থলে অবস্থানে নির্দেশ দেওয়া হয়েছে।
তবে আরেক আদেশে বলা হয়েছে, করোনাভাইরাস মহামারীর মধ্যে এবার রোজার ঈদের সময়ও আন্তঃজেলা যাত্রী পরিবহন বন্ধ থাকবে।
এছাড়া চলমান ‘সাধারণ ছুটির’ সময় এক জেলা থেকে আরেক জেলা এবং এক উপজেলা থেকে আরেক উপজেলায় জন সাধারণের চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। ফলে বেসরকারি চাকুরেদের ছুটি থাকলেও এবার ঈদের সময় বাড়ি যাওয়ার সুযোগ হবে না।চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৫ মে বাংলাদেশে রোজার ঈদ হতে পারে, যা মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব।

Please Share This Post in Your Social Media

ঈদে সরকারি চাকুরেদের কর্মস্থলে থাকার নির্দেশ

প্রকাশ : ০৪:১৪:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২০