রংপুর বিভাগের সকল জেলার সাথে লাইভ কনফারেন্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনার।
- প্রকাশ : ১২:০৭:০০ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২০
- / 44
আবু রায়হান রিফাত, দিনাজপুর
আজ ৪ মে, রোজ সোমবার। রমজানের শুভেচ্ছা জানিয়ে রংপুর বিভাগের সব সবগুলো সঙ্গে লাইভ কনফারেন্স করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এসময় তিনি করোনা পরিস্থিতিতে নিজেদের সুরক্ষায় করণীয় সম্পর্কে তুলে ধরেন। তিনি সাধারণ ছুটি 5 মে থেকে 15 ই মে পর্যন্ত বাড়ানোর ইঙ্গিত দেন। সামাজিক দূরত্ব বজায় রেখে অর্থনীতির চাকা সচল রাখতে প্রধানমন্ত্রীর নির্দেশনা পালন করতে আহ্বান জানান।তিনি ডাক্তার নার্সএবং সশস্ত্র বাহিনীসহ করোনা মোকাবেলায় কর্মরত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং করোনা মোকাবেলায় কর্তব্যরত শহীদ ডাক্তার ও পুলিশদের পরিবারের প্রতি শোক প্রকাশ করেন। এ সময় তিনি কৃষি ও ডেইরি ফার্ম এর সঙ্গে নিয়োজিতদের প্রণোদনা দেয়ারও কথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা রংপুর বিভাগ কে লক্ষ্য করে অনুরোধ করে বলেন রংপুর বিভাগ যেহেতু আগে মঙ্গাপীড়িত অঞ্চল ছিল, সেই মঙ্গা যেন আবারো ফিরে না আসে সেদিকে বিশেষভাবে দৃষ্টি দিতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কারোনা ভাইরাস মোকাবেলা সম্পর্কে রংপুর বিভাগ প্রশাসনকে দিকনির্দেশনা প্রদান করেন।





















