০২:৪২ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে করোনায় চিকিৎসকের মৃত্যু

সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
  • প্রকাশ : ০৩:৪১:০০ পূর্বাহ্ন, সোমবার, ৪ মে ২০২০
  • / 101

অনলাইন ডেস্ক

করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন রাজধানীর আনোয়ার খান মর্ডান মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান হেমাটোলজিস্ট এবং ল্যাবরেটরি মেডিসিন স্পেশালিস্ট অধ্যাপক কর্নেল (অব.) মো. মনিরুজ্জামান। রবিবার বিকাল ৩ টায় অসুস্থ অবস্থায় তাকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারানো দেশের দ্বিতীয় চিকিৎসক তিনি।
জানা যায়, রবিবার কাজ শেষে রাজধানীর মিরপুর ডিওএইচএস এর বাসায় ফেরেন ড. মো. মনিরুজ্জামান। বিকালে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে সিএমএইচে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় তার কোভিড-১৯ পরীক্ষা করা হলে এর ফল পজিটিভ আসে।
এর আগে, গত ১৫ এপ্রিল কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সিলেটের এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দিন।

Please Share This Post in Your Social Media

রাজধানীতে করোনায় চিকিৎসকের মৃত্যু

প্রকাশ : ০৩:৪১:০০ পূর্বাহ্ন, সোমবার, ৪ মে ২০২০