০২:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
চুয়াডাঙ্গায় পুকুরের ডুবে ২ শিশুর মৃত্যু
সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
- প্রকাশ : ০৩:৪৫:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ মে ২০২৩
- / 40
চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গার দর্শনায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহতদের একজন সাত বছর ও অপরজন আট বছর বয়সী শিশু। গোছল করার জন্য তারা পুকুরে নেমে তলিয়ে যায়। পরে তাদের লাশ উদ্ধার করে এলাকাবাসি।
নিহতরা হলো, দর্শনা পৌর এলাকার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের তরিকুল ইসলামের ছেলে শিহাব উদ্দিন (৭) ও একই এলাকার হাবিবুর রহমানের ছেলে মোহাম্মদ হুসাইন (৮)।
দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ স্থানীয়দের উদ্ধৃতি দিয়ে জানান, গোছল করার জন্য তারা দুজন পুকুরের পানিতে নামে এবং তলিয়ে যায়। এলাকাবাসি অনেক খোঁজাখুঁজির পর বেলা তিনটার দিকে পুকুর থেকে তাদের মহদেহ উদ্ধার করা হয়। উদ্ধারের পর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
ওসি জানান, কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অস্বাভাবিক মৃত্যু জিডি লিপিবদ্ধ করা হবে।

.jpeg)