১২:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
স্কেচ দেখে ধর্ষককে গ্রেপ্তার
সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
- প্রকাশ : ০৮:৪১:০০ পূর্বাহ্ন, শনিবার, ২ মে ২০২০
- / 78
অনলাইন ডেস্ক
রাজধানীর কদমতলীতে ৬ বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় স্কেচ দেখে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল শুক্রবার তাকে গ্রেপ্তার করা হয়ে বলে দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন পুলিশের সহকারী কমিশনার (এসি, শ্যামপুর জোন) শাহ আলম।
তিনি বলেন, ‘গত ২৫ এপ্রিল মুরাদনগর এলাকায় শিশুটিকে ধর্ষণ করা হয়। পরে ২০-২৫ এপ্রিল বিকাল পর্যন্ত মুরাদপুর এলাকার ১৬টি সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ সংগ্রহ করে সন্দেহভাজন সবাইকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়। ২৫ তারিখের একটা ফুটেজে পাঁচ তলা একটি ভবনের সামনে ভুক্তেভোগী শিশুর হাত ধরে এক ব্যক্তিকে আংশিক দেখা যায়। কিন্তু, মাস্ক পরে থাকায় তাকে পুরোপুরি চেনা যাচ্ছিল না।’
‘পরে ওয়ারী বিভাগের ডিসি শাহ ইফতেখার আহমেদের পরামর্শে আমার পরিচিত শিল্পী সাখাওয়াত তমালকে দিয়ে মাস্ক পরিহিত ব্যক্তির সম্ভাব্য স্কেচ আঁকিয়ে মুরাদপুর এলাকার লোকজনকে দেই। এরপর স্থানীয়রা স্কেচ দেখে তাকে চিনতে পারলে ছয় ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়’, যোগ করেন তিনি।
তিনি আরও বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের কথা স্বীকার করেছে গ্রেপ্তার তরুণ।’





















