১২:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

গত ২৪ ঘণ্টায় ৫ জনসহ যুক্তরাষ্ট্রে ২৩৩ বাংলাদেশির মৃত্যু

সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
  • প্রকাশ : ০৮:২৩:০০ পূর্বাহ্ন, শনিবার, ২ মে ২০২০
  • / 69

অনলাইন ডেস্ক 

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় নিউইয়র্কে আরও পাঁচ জন বাংলাদেশি মারা গেছেন। এ নিয়ে করোনায় যুক্তরাষ্ট্রে প্রাণ হারিয়েছেন অন্তত ২৩৩ জন বাংলাদেশি।
নিউইয়র্ক থেকে প্রকাশিত আজকাল পত্রিকার সম্পাদক ও জ্যাকশন হাইটস বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি জাকারিয়া মাসুদ আজ শনিবার দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত মারা যাওয়া বাংলাদেশিদের ৯০ শতাংশই নিউইয়র্কের।
তিনি আরও জানিয়েছেন, মহামারি করোনাভাইরাসের কারণে যারা চাকরি হারিয়েছেন, তাদের জন্য মার্কিন সরকারের পক্ষ থেকে বিশেষ সুযোগ-সুবিধা ঘোষণা করা হয়েছে। আগামী ৩৬ সপ্তাহ তারা এসব সুবিধা পাবেন। একইসঙ্গে ব্যবসায়ীদের জন্যও প্রণোদনা ঘোষণা করা হয়েছে।
জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টারের সর্বশেষ তথ্য অনুযায়ী, করোনাভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু যুক্তরাষ্ট্রে। দেশটিতে আক্রান্ত হয়েছেন ১১ লাখ ৩ হাজার ৭৮১ জন এবং মারা গেছেন ৬৫ হাজার ৬৮ জন। এদের মধ্যে ২৩ হাজার ৮৬৯ জনই নিউইয়র্কের। এ ছাড়া, সুস্থ হয়েছেন ১ লাখ ৬৪ হাজার ১৫ জন।
বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৩ লাখ ৪৪ হাজার ৪০২ জন এবং মারা গেছেন ২ লাখ ৩৮ হাজার ৭৮৭ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ১০ লাখ ৫৩ হাজার ৪১৯ জন।

Please Share This Post in Your Social Media

গত ২৪ ঘণ্টায় ৫ জনসহ যুক্তরাষ্ট্রে ২৩৩ বাংলাদেশির মৃত্যু

প্রকাশ : ০৮:২৩:০০ পূর্বাহ্ন, শনিবার, ২ মে ২০২০